ঢাকা, সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet মিরপুর মাহমুদা চৌধুরী কলেজের নবীন বরণ অনুষ্ঠানে ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী Headline Bullet কুষ্টিয়ায় ড্রাম ট্রাকের চাপায় করিমন চালক নিহত Headline Bullet ভারতে পালানোর সময় দর্শনা চেকপোস্টে আটক নাসিমুল ইসলাম Headline Bullet ডেঙ্গু প্রতিরোধে কুষ্টিয়া পৌরসভার পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান Headline Bullet শিক্ষা জাতির মেরুদণ্ড: কেরু উচ্চ বিদ্যালয়কে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ইরান কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসানের Headline Bullet কুষ্টিয়া সদর উপজেলায় পক্ষের সংঘর্ষে নিহত এক Headline Bullet কুষ্টিয়ায় মৌবনের মোগলাইয়ে মিলল ছাগলের চামড়ার লোম ও অরুচিপূর্ন খাবর পরিবেশনের অভিযোগ Headline Bullet কুড়ালগাছি বাজারে রানাকে কুপিয়ে রক্তাক্ত করল সন্দেহভাজন চোরেরা Headline Bullet কুষ্টিয়া সদর হাসপাতালে সেলাই দিতে লাগে ছয় থেকে দশ হাজার টাকা Headline Bullet দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু

কুষ্টিয়ায় ড্রাম ট্রাকের চাপায় করিমন চালক নিহত

Oplus_131072


কুষ্টিয়ার খোকসায় দ্রুতগতির ড্রাম ট্রাকের চাপায় মুন্না (১৯) নামে এক করিমন চালক নিহত হয়েছেন।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের খোকসা উপজেলার বিলজানি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুন্না চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ গ্রামের মোতালেবের ছেলে।

পুলিশ জানায়,সকালে মুন্না করিমন চালিয়ে রাজবাড়ীর দিকে যাচ্ছিলেন। তিনি বিলজানি বাজার এলাকায় পৌঁছালে কুষ্টিয়াগামী একটি দ্রুতগতির ড্রাম ট্রাক (কুষ্টিয়া-ট-১১-২১৩৯) তার করিমনকে সজোরে ধাক্কা দেয়। এতে করিমনটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মুন্নার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি সড়কের উপর থেকে সরিয়ে নেয়া হয়।

কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) মহিদুল ইসলাম জানান,এ ঘটনায় দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে। ট্রাকের ড্রাইভার বা হেলপার কাউকে আটক করা যায়নি। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


     এই বিভাগের আরো খবর