ঢাকা, শনিবার, ২০ জুন, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet ফরিদপুর জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত নায়াব ইউসুফ Headline Bullet ঝিনাইদহ মাদকের গডফাদার গ্রেফতার Headline Bullet কুষ্টিয়া মিরপুর থানা পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার এক Headline Bullet ভারতকে পুশইন বন্ধের আহবান Headline Bullet ভাঙ্গায় মাধ্যমিক ও মাদ্রাসা প্রধানদের সঙ্গে সাংসদ বাবুলের মতবিনিময় সভা অনুষ্ঠিত Headline Bullet কুষ্টিয়ায় সাংবাদিকের উপর হামলার প্রধান দুই আসামি একজন কারাগারে একজন সেনাবাহিনীর কাছে হস্তান্তর Headline Bullet কুষ্টিয়ার দৌলতপুরে অস্ত্র উদ্ধার Headline Bullet মেসিই সর্বকালের সেরা প্লেয়ার, রোনাল্ডো Headline Bullet টঙ্গীতে হানিট্রাপে দুই যুবক Headline Bullet চুয়াডাঙ্গা দর্শনা থানা পুলিশ মাদক বিরোধী অভিযানে ৩০ (ত্রিশ) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার। গ্রেফতার ০১ জন।

কুষ্টিয়ায় জেলা পরিযদের পদে বীর মুক্তিযোদ্ধা সোহরাব উদ্দিন কে প্রশাসক নিয়োগ

দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।এর মধ্যে রয়েছে কুষ্টিয়ার সাবেক সংসদ বীর মুক্তিযোদ্ধা সোহরাব উদ্দিন। তিনি বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদ জিয়ার আস্থাভাজন ছিলেন।জানাযায় গতকাল রবিবার তাঁদের নিয়োগ দিয়ে স্থানীয় সরকার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নিয়োগপ্রাপ্তরা বিভাগীয় ও জেলা পর্যায়ের বিএনপির নেতা। এর আগে দুই দফায় ১১ সিটি করপোরেশনে প্রশাসক পদে নিয়োগ দেয় সরকার।তাঁরাও বিএনপি নেতা।

জেলা পরিষদে নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়া ব্যক্তিরা হলেন পঞ্চগড়ে মোহাম্মদ তৌহিদুল ইসলাম, দিনাজপুরে মোফাজ্জল হোসেন দুলাল, রংপুরে মোহাম্মদ সাইফুল ইসলাম, কুড়িগ্রামে মো. সোহেল হোসনাইন কায়কোবাদ, গাইবান্ধায় অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক, জয়পুরহাটে মো. মাসুদ রানা প্রধান, বগুড়ায় এ কে এম আহাসানুল তৈয়ব জাকির, চাঁপাইনবাবগঞ্জে মো. হারুনুর রশিদ, নওগাঁয় মো. আবু বক্কর সিদ্দিক, রাজশাহীতে মো. এরশাদ আলী, নাটোরে মো. রহিম নেওয়াজ, মেহেরপুরে মো. জাভেদ মাসুদ, কুষ্টিয়ায় সোহরাব উদ্দিন, ঝিনাইদহে মো. আবুল মজিদ, যশোরে দেলোয়ার হোসেন খান খোকন, মাগুরায় আলী আহমেদ, বাগেরহাটে শেখ মোহাম্মদ জাকির হোসেন।

খুলনায় এস এম মনিরুল হাসান (বাপ্পী), পটুয়াখালীতে স্নেহাংশু সরকার, ভোলায় গোলাম নবী আলমগীর, বরিশালে আকন কুদ্দুসর রহমান, ঝালকাঠিতে মো. শাহাদাৎ হোসেন, পিরোজপুরে আলমগীর হোসেন, টাঙ্গাইলে এস এম ওবায়দুল হক, শেরপুরে এ বি এম মামুনুর রশিদ, ময়মনসিংহে সৈয়দ এমরান সালেহ, নেত্রকোনায় মো. নূরুজ্জামান (এড.), কিশোরগঞ্জে খালেদ সাইফুল্লাহ সোহেল খান, মুন্সীগঞ্জে এ কে এম ইরাদত, নারায়ণগঞ্জে মো. মামুন মাহমুদ, রাজবাড়ীতে আব্দুস সালাম মিয়া, গোপালগঞ্জে শরিফ রফিক উজ্জামান, মাদারীপুরে খোন্দকার মাশুকুর রহমান, শরীয়তপুরে সরদার এ কে এম নাসির উদ্দিন, সুনামগঞ্জে মো. মিজানুর রহমান চৌধুরী, সিলেটে আবুল কাহের চৌধুরী, মৌলভীবাজারে মিজানুর রহমান, ব্রাহ্মণবাড়িয়ায় সিরাজুল ইসলাম, কুমিল্লায় মো. মোশতাক মিয়া, নোয়াখালীতে মো. হারুনুর রশিদ আজাদ, লক্ষ্মীপুরে সাহাব উদ্দিন এবং কক্সবাজারে এ টি এম নুরুল বশর চৌধুরী।


     এই বিভাগের আরো খবর