ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet যশোর সীমান্তে বিজিবির অভিযান: মাদক ও চোরাচালানি মালামালসহ আটক ১ Headline Bullet সন্ত্রাসী হামলায় আহত পৌর কর্মচারী সবুজকে হাসপাতালে দেখতে গেলেন প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তা Headline Bullet রাত ৮ মধ্যে দোকানপাঠ শপিংমল বন্ধের নির্দেশ Headline Bullet কুষ্টিয়ার ইবিতে ভিক্ষুক শিশুকে বালাৎকারের অভিযোগে যুবক আটক Headline Bullet চুয়াডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ দুই নারী ও চার মাদকসেবীসহ মোট আটজনকেগ্রেপ্তার Headline Bullet শেরপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক নারীসহ আটক Headline Bullet দর্শনা পৌরসভায় দুর্নীতির দায়ে অস্থায়ী মেয়র হারুন সাময়িক বরখাস্ত Headline Bullet ​আইসিইউতে ভর্তি চ্যানেল 24-এর সিনিয়র সাংবাদিক লিটন ভাই Headline Bullet ফরিদপুর মেডিকেল কলেজের নবনিযুক্ত অধ্যক্ষের নিয়োগ বাতিলের দাবিতে ছাত্রদলের মানববন্ধন Headline Bullet আইনের রক্ষক যখন ভক্ষক

কুষ্টিয়ায় গৃহবধূকে ‘ভালোবাসার প্রস্তাব’, রাজি না হলে অ্যাসিড নিক্ষেপের হুমকির অভিযোগ

Oplus_131072


কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল দক্ষিণপাড়া গ্রামে এক গৃহবধূকে দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব ও বিভিন্নভাবে হয়রানি করার অভিযোগ উঠেছে একই এলাকার মোহাম্মদ নয়ন শেখের বিরুদ্ধে। প্রস্তাবে রাজি না হলে গৃহবধূর মুখে অ্যাসিড নিক্ষেপের হুমকি দেওয়ারও অভিযোগ করেছেন ভুক্তভোগী।
অভিযোগ সূত্রে জানা যায়, বটতৈল দক্ষিণপাড়া গ্রামের তুফান শেখের স্ত্রী ঝর্ণা খাতুন কয়েকদিন আগে তার মেয়েকে নিয়ে স্কুলে যাওয়ার সময় একই এলাকার নয়ন শেখ তার পথরোধ করে। এ সময় নয়ন শেখ তাকে উদ্দেশ্য করে বলেন, ‘আমি তোমাকে ভালোবাসি।’
জবাবে ঝর্ণা খাতুন জানান, তার স্বামী ও সন্তান রয়েছে এবং তাকে এ ধরনের প্রস্তাব না দিতে বলেন। অভিযোগ রয়েছে, এরপর নয়ন শেখ তাকে হুমকি দিয়ে বলেন, তার কথায় রাজি না হলে ঝর্ণা খাতুনের মুখে অ্যাসিড নিক্ষেপ করবেন।
এ ঘটনায় ভীত হয়ে ঝর্ণা খাতুন নিরাপত্তার জন্য। পরে তিনি বিষয়টি জানিয়ে কুষ্টিয়া সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।
ঝর্ণা খাতুনের দাবি, তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা চান। একই সঙ্গে নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।


     এই বিভাগের আরো খবর