ঢাকা, সোমবার, ১ জুন, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet তৃতীয় শ্রেনীর ছাত্রীকে দলবেঁধে ধর্ষনের অভিযোগে গ্রেফতার ১ Headline Bullet কুমিল্লায় বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার Headline Bullet কুমিল্লায় ৪০০০ পিছ ইয়াবাসহ গ্রেফতার এক Headline Bullet রাজবাড়ি ভূমি অফিস থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার Headline Bullet কুষ্টিয়া পুলিশ সুপারের দৌলতপুর বিভিন্ন পুলিশ ক্যাম্প আকস্মিক পরিদর্শন Headline Bullet কুষ্টিয়ায় গতকাল সেনাসদস্য বহনকারী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ Headline Bullet আজ রাসমিকা হত্যার চার্জ গঠন Headline Bullet ২৪ ঘন্টার মধ্যে গ্যাং রেপ সহ নৃশংস হত্যাকান্ডের রহস্য উদঘাটন এবং ০৪ জন আসামীর দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান Headline Bullet যশোরে ডিবির অভিযানে র্শীষ সন্ত্রাসী খোঁড়া কামরুল গ্রেফতার Headline Bullet চুয়াডাঙ্গার সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে ১০ জন আটক

কুষ্টিয়ায় গতকাল সেনাসদস্য বহনকারী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ

Oplus_131072

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় প্রশিক্ষণার্থী সেনাসদস্য বহনকারী একটি বাসের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। রোববার (৩১ মে) দুপুর ১২টার দিকে উপজেলার তালবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় মোড় এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বগুড়া থেকে খুলনাগামী ৩৯ জন প্রশিক্ষণার্থী সেনাসদস্য বহনকারী একটি বাসের সঙ্গে কুষ্টিয়া থেকে টাঙ্গাইলগামী একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় দুটি বাসই সড়কের পাশের ঢালে ছিটকে পড়ে এবং কাত হয়ে যায়। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।

দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের দ্রুত উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. ইকবাল হাসান জানান, এ পর্যন্ত অন্তত ৩২ জন আহত ব্যক্তি হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। আহতদের মধ্যে আটজন নারী এবং বাকিরা পুরুষ। সেনাসদস্যদের সংখ্যাই বেশি হলেও বর্তমানে সবাই আশঙ্কামুক্ত রয়েছেন।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লিচুবাহী একটি পিকআপ ভ্যানকে সাইড দিতে গিয়েই দুর্ঘটনাটি ঘটেছে। তবে ঘটনার প্রকৃত কারণ এবং আহত-নিহতের সঠিক সংখ্যা নির্ধারণে তদন্ত চলছে।

এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে এবং দুর্ঘটনার কারণ উদঘাটনে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।


     এই বিভাগের আরো খবর