কুষ্টিয়ার মিরপুর সদরপুর ইউনিয়ন থেকে এক অভিযান চালিয়ে ২৯০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
গোপন সংবাদের প্রেক্ষিতে মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে কুষ্টিয়া র্যাব-১২ এর একটি টিম উপজেলার সদরপুর ইউনিয়নের কাঠুমোড়-হালসা রোডের নেংড়িতলায় অভিযান চালায়। এ সময় ২৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী আটক হয়। আটকরা হলেন, মিরপুর উপজেলার সদরপুর স্কুল পাড়ার সানোয়ার হোসেনের ছেলে নাজমুল হাসান (৩৫) ও গোয়াবাড়িয়া গ্রামে শাহাবুদ্দিন শেখের ছেলে মিশু শেখ (৩৪)। তাদের বিরুদ্ধে কুষ্টিয়া মিরপুর থানায় নমামলা দায়ের করেছে র্যাব।
আটককরা হলেন, নাজমুল হাসান ও মিশু শেখ।
মঙ্গলবার রাত নয়টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে কুষ্টিয়া র্যাব থেকে এক সংবাদ ভিডিওটিতে তথ্য জানানো হয়।