ঢাকা, শুক্রবার, ১৯ জুন, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet মেসিই সর্বকালের সেরা প্লেয়ার, রোনাল্ডো Headline Bullet টঙ্গীতে হানিট্রাপে দুই যুবক Headline Bullet চুয়াডাঙ্গা দর্শনা থানা পুলিশ মাদক বিরোধী অভিযানে ৩০ (ত্রিশ) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার। গ্রেফতার ০১ জন। Headline Bullet গত ৬ মাসে ১৬৪ জন শিশু ধর্ষনের শিকার Headline Bullet স্ত্রীর মৃত্যুতে আত্মসমর্থন অভিনেতার Headline Bullet চট্টগ্রামের পটিয়ায় অপহরণের২৪ ঘন্টায় শিশুর লাশ উদ্ধার Headline Bullet কুষ্টিয়ার সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগে অনিয়মের অভিযোগ উঠলে কাউকে ছার হবেনা Headline Bullet কুষ্টিয়ার মিরপুরের ছেলে ১ হাজার পিছ ইয়াবাসহ ফরিদপুরে আটক Headline Bullet কুষ্টিয়া জেনারেল হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীর আগমন নোংরা পরিবেশ দেখে ক্ষোভ Headline Bullet নিজের মেয়েকে ৫ মাস ধরে ধর্ষনের অভিযোগে বাবা গ্রেফতার

কুষ্টিয়া বিপুল পরিমান মাদকদ্রব্যসহ আটক এক

Oplus_131072

বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ’’ মহিষকুন্ডি বিওপি টহল দল মঙ্গলবার রাত  সোয়া ৯টার দিকে ডাংমড়কা এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন ব্যাটারিচালিত ইজিবাইকটি থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় মো. শুকুর আলী (২০) কে ভারতীয় ১ কেজি গাঁজাসহ আটক করা হয়। সে সীমান্ত সংলগ্ন পাকুড়িয়া এলাকার মৃত গেদু মিয়ার ছেলে। একই দিন রাত আনুমানিক সোয়া ১১টায় আশ্রায়ন বিওপির টহল দল সীমান্ত সংলগ্ন মুন্সিগঞ্জ মাঠে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১ হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ৪০ প্যাকেট বিড়ি উদ্ধার করা হয়। এছাড়ও একইদিন রাত আনুমানিক ১১.৫০টায় রামকৃষ্ণপুর বিওপির টহল দল সীমান্ত সংলগ্ন মোহাম্মাদপুর মাঠ অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৫০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ৫১০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ১১৬ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করে। পৃথক অভিযানে উদ্ধার হওয়া মাদক ও মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৬ লক্ষ ১৫ হাজার ৮০ টাকা বলে বিজিবি সূত্র জানিয়েছে। বিজিবি’র অভিযানে মালিকবিহীন অবস্থায় উদ্ধার হওয়া মাদক ও মাদকদ্রব্য ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সিজার স্টোরে জমা করা হয়েছে এবং মাদকসহ আটক ব্যক্তিকে দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে এবং এ ধরনের অভিযান আরও জোরদারভাবে অব্যাহত থাকবে বলে কিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।


     এই বিভাগের আরো খবর