ঢাকা, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬ ()

কুষ্টিয়া জেলা বিএনপির শোভাযাত্রা

Oplus_131072

নতুন বছরকে স্বাগত জানাতে সকাল  কুষ্টিয়া পৌরসভা বিজয় উল্লাস চত্বরে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খন্ড খন্ড শোভাযাত্রা নিয়ে মিলিত হোন। পরে সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া জেলা বিএনপির নেতৃত্বে বর্ষবরণে শোভাযাত্রা বের হয়।  শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একতারা মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারের সঞ্চালনায় সমাপনী বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ। এতে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া পৌর বিএনপির সভাপতি এ কে বিশ্বাস বাবু ও সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মিরাজুল ইসলাম রিন্টু, সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাড. আব্দুল মজিদ ও সাবেক কোষাধ্যক্ষ জয়নাল আবেদীন প্রধান, জেলা বিএনপির সদস্য শহিদুজ্জামান খোকন, আব্দুল মঈদ বাবুল, আবু তালেব, সদর উপজেলা বিএনপির সভাপতি ইসমাইল হোসেন মুরাদ, সাংগঠনিক সম্পাদক জিহাদুজ্জামান জিকু ও আলমগীর হোসেন, জেলা যুবদলের সাবেক সভাপতি আল আমীন রানা কানাই, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি আব্দুল হাকিম মাসুদ, সদর উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল মাজেদ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহফুজুর রহমান মিথুন, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জামিরুল ইসলাম জামির প্রমূখ। এছাড়া শোভাযাত্রায় দলীয় নেতাকর্মী, সমর্থক এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে রঙিন ব্যানার, ফেস্টুন ও ঐতিহ্যবাহী সাজসজ্জায় শোভাযাত্রাটি প্রাণবন্ত হয়ে ওঠে। অংশগ্রহণকারীরা বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন স্লোগান প্রদান করেন। পরে সংক্ষিপ্ত সমাবেশে জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ বলেন, বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। এ উৎসব সকল ভেদাভেদ ভুলে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হওয়ার অনন্য সুযোগ তৈরি করে। তিনি দেশের গণতন্ত্র, উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


     এই বিভাগের আরো খবর