ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet চুয়াডাঙ্গা সীমান্তে সাড়ে ৬৭ লাখ টাকার মাদক ও চোরাচালানি মালামাল উদ্ধার Headline Bullet কুষ্টিয়ার মিরপুরে পরকীয়ার জেরে প্রমিক যুগলের বিশ পানে আত্ম হত্যার চেষ্টা Headline Bullet দর্শনায় পুলিশের বিশেষ অভিযান: হিজলগাড়ী বাজার থেকে ইয়াবা ও মদসহ গ্রেপ্তার ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড Headline Bullet আলমডাঙ্গার ৮০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার Headline Bullet দর্শনায়া ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী রিপন গ্রেফতার Headline Bullet ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ করলেন সহকারী কমিশনার (ভূমি) Headline Bullet নাটোরে গাঁজাসহ নারী আটক Headline Bullet বেতন গ্রেড কমানো ও পদন্নোতি নতুন শর্ত আরোপে বিএডিসির কর্মকর্তা কর্মচারিদের Headline Bullet বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাছের চারা রোপন করেন জাকির সরকার ও সুমন সরকার Headline Bullet কুষ্টিয়া সরকারি কলেজে মাছের পোনা অবমুক্তকরন

কুষ্টিয়া কুমারখালিতে সার সরবরাহ, বরাদ্দ ও প্রাপ্য হিসাব নিয়ে স্বচ্ছতা নিশ্চিত করার দাবিতে মতবিনিময় সভা

কৃষকের উৎপাদন ব্যবস্থার অন্যতম প্রধান উপকরণ সার। আর সেই সারের সরবরাহ, বরাদ্দ ও প্রাপ্য হিসাব নিয়ে স্বচ্ছতা নিশ্চিত করার দাবিতে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার খুচরা সার বিক্রেতা ও সাব-ডিলাররা মতবিনিময় সভা করেছেন।তাঁদের দাবি সারের বরাদ্দ ও সরবরাহের প্রতিটি স্তরে ন্যায্য হিসাব, স্বচ্ছ বণ্টন এবং কার্যকর তদারকি নিশ্চিত করা হোক, যাতে কোনো বিভ্রান্তি বা জটিলতার কারণে কৃষক পর্যায়ে সার সংকটের আশঙ্কা তৈরি না হয়। গতকাল সোমবার (৩১ আগস্ট) সকালে কুমারখালী উপজেলা চৌরঙ্গী বাজারে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা শতাধিক খুচরা সার বিক্রেতা ও সাব-ডিলার অংশ নেন।সভায় উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা খুচরা সার বিক্রেতা ও সাব-ডিলারদের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক সাইদুর রহমানসহ সংগঠনের অন্যান্য সদস্যরা। সভায় অংশগ্রহণকারীরা বলেন, কৃষকদের কাছে সময়মতো সার পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ডিলার, সাব-ডিলার ও খুচরা বিক্রেতারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কিন্তু বরাদ্দ ও সরবরাহের হিসাব নিয়ে অস্পষ্টতা থাকলে অনেক সময় বিক্রেতারা তাঁদের প্রকৃত প্রাপ্যতা সম্পর্কে পরিষ্কার ধারণা পান না।


     এই বিভাগের আরো খবর