ঢাকা, রবিবার, ২১ জুন, ২০২৬ ()

কুষ্টিয়া কুমারখালি উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলে বেকারমুক্ত আধুনিক সমৃদ্ধশালী কুমারখালি উপজেলা গড়ে তুলবো: মুস্তাফিজুর রহমান (নাঈম)

আর মাত্র কয়েকদিন তারপর আবার শুরু হতে যাচ্ছে উপজেলা পরিষদের ভোট যুদ্ধ, এরই মাঝে শুরু হয়েছে ভোট যুদ্ধে অংশগ্রহনকারী সকল প্রাথীদের দৌঁড়ঝাপ। অনেক প্রতিশ্রুতি নিয়ে মাঠে নেমেছে সকল প্রার্থিরা, একেকজনের চিন্তা চেতনায় ঘিরে রয়েছে সাধারণ মানুষ কে তাদের কল্যানে কাজ করা তেমনি একজন সৎ নিষ্ঠাবান যুবসমাজের আইকন,সাধারণ মানুষের স্বপ্নের বাতিঘর জনাব মুস্তাফিজুর রহমান নাঈম। বংশীয় পরম্পরায় তার রক্তে মিশে আছে জনগণের সেবা করা। নাঈম এর জন্ম কুষ্টিয়া জেলার কুমারখালি উপজেলার গোবরা গ্রামে। পড়ালেখা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, নিজেকে গড়ে তুলেছেন প্রতিষ্ঠিত সফল ব্যাবসায়ী হিসেবে, তাঁর সততা ও মানবসেবার আলো ছড়িয়েছে কুমারখালি উপজেলা জুড়ে, তাঁর দুলাভাই ঝিনাইদহ পৌরসভার সুযোগ্য মেয়র ও তাঁর দুলাভাই এর বড়ভাই ঝিনাইদহ-২ আসনের এমপি, নিজে ও পারিবারিক ভাবে সহযোগীতার মাধ্যমে কুমারখালি উপজেলার সাধারণ মানুষের পাশে সর্বদা থেকেছেন। স্বপ্ন দেখেন বেকারমুক্ত আধুনিক কুমারখালি উপজেলা গড়তে বস্ত্র ও তাঁতশিল্পে বিখ্যাত কুমারখালিতে বিসিক নগরী হিসেবে গড়ে তুলতে, স্মার্ট বাংলাদেশের সাথে তাল মিলিয়ে আই সি টি পার্ক স্হাপন করে বেকার যুবকদের আত্মকর্ম সংস্থানের ব্যবস্থা করে তরুন সমাজকে আত্মনির্ভরশীল করার স্বপ্ন বাস্তবায়ন করতে চান তিনি। জনাব নাঈম জানান তাঁর দুলাভাই ঝিনাইদহের মেয়র হওয়ায় মাত্র ১ বছরের মধ্যে ঝিনাইদহ পৌরসভায় যেভাবে উন্নয়নের ছোঁয়ায় পাল্টে ফেলেছেন, শত শত কোটি টাকার ফান্ড ঝিনাইদহতে এনে যে যেভাবে উন্নয়ন করছেন তা দেখেই তিনি নির্বাচন করতে আগ্রহী হয়েছেন কারণ অনেক বড় নেতা কুমারখালিতে এসেছে কিন্ত দেশের উন্নয়নের সাথে তাল মিলিয়ে কুমারখালিতে তেমন কোনো উন্নয়ন ই হয় নাই অথচ একজন জনপ্রতিনিধি চাইলে তাঁর নিজের সদিচ্ছা ও সরকারের থেকে উন্নয়ন প্রকল্প আনার যোগ্যতা, লাইন লবিং যথাযথ থাকলে হাজার হাজার কোটি টাকার উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা সম্ভব যেমনটা বর্তমানে ঝিনাইদহের পৌরমেয়র ও ঝিনাইদহ-২ এর এপি মহোদয় উজ্জ্বল দৃষ্টান্ত। তাই জনাব নাঈম মনে করেন সমসাময়িক সকল প্রার্থীর মধ্যে কুমারখালি উপজেলা উন্নয়নে উনিই সময়ের সব চেয়ে বেশি যোগ্য প্রার্থী, যে লাইন লবিং দিয়ে ঝিনাইদহ জুড়ে হাজার হাজর কোটি টাকার ফান্ড ঝিনাইদহে আসছে একই লাইন দিয়ে জনাব নাঈম ও কুমারখালি উপজেলা উন্নয়নের ছোঁয়া বদলে দিতে পারবেন, গতানুগতিক নেতৃত্বকে বাদ দিয়ে স্মার্ট বাংলাদেশের স্মার্ট উপজেলার করতে এমন মেধা ও মনোনের পরিচ্ছন্ন যোগ্য নেতৃত্বকেই কুমারখালীবাসী বেঁছে নিবে বলে কুমারখালির আপামোর জনগণ বিশ্বাস করেন।


     এই বিভাগের আরো খবর