নির্বাচনে তিনটি পৃথক প্যানেলের মধ্যে সংখ্যাগরিষ্ঠ পদে নির্বাচিত হয়েছে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ সমর্থিত সাধারণ আইনজীবী প্যানেল। এ প্যানেল থেকে ১৪ জন প্রার্থীর মধ্যে সহ-সাধারণ সম্পাদকসহ জয়ী হয়েছেন ৭ জন। অপরদিকে জামায়াতে ইসলামী সমর্থিত বাংলাদেশ আইনজীবী ঐক্য পরিষদের প্যানেলের ১৭ জন প্রার্থীর মধ্যে সাধারণ সম্পাদকসহ জয়ী হয়েছেন ৬ জন।বিএনপি সমর্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্যানেল থেকে জয়ী হয়েছেন ১৭ জন প্রার্থীর মধ্যে সভাপতিসহ ৪ জন।
নির্বাচন পরিচালনা কমিটির প্রধান কমিশনার অ্যাডভোকেট আহমদ কবির শনিবার দিবাগত রাত ২টার দিকে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন। ১৯০১ সালে স্থাপিত কক্সবাজার জেলার ঐতিহ্যবাহী পেশাজীবীদের প্রতিষ্ঠান কক্সবাজার আইনজীবী সমিতির সদস্য সংখ্যা বর্তমানে প্রায় ১ হাজার ২০০ জন।
এবারের নির্বাচনে ভোটার তালিকাভুক্ত আইনজীবীর সংখ্যা ছিল ৯৪৩ জন।শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। এই নির্বাচনে ভোট দিয়েছেন ৮৮৭ জন আইনজীবী। সমিতির বার্ষিক নির্বাচনে কার্যকরী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৭ জন সদস্য নির্বচিত হয়ে থাকেন।নির্বাচনে এবারই সর্বপ্রথম তিনটি পৃথক প্যানেলে অনুষ্ঠিত হয়েছে।