ঢাকা, সোমবার, ২২ জুন, ২০২৬ ()

ইজিবাইকের নিচে এক শিশু শিক্ষার্থী নিহত

ফজলার রহমান গাইবান্ধা সংবাদদাতা:-গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার মেরীরহাট নামক স্থানে ইজিবাইকের নিচে চাপা পরে এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে।

ঐ শিক্ষার্থীর নাম সানাউল্লাহ(৬) সে মেরীরহাট দা হলি কোরআন একাডমীর প্লে গ্রুপের শিক্ষার্থী।

নিহত সানাউল্লাহ উপজেলার হোসেনপুর ইউপির দিগদারী গ্রামের বেলাল প্রামাণিকের ছেলে।

প্রত্যক্ষদর্শী আব্দুল্লাহ জানান, ৮ মে সোমবার বেলা ১.০০ টার দিকে সানাউল্লাহ স্কুল ছুটি শেষে ভ্যানযোগে বাসায় ফেরার সময় ভ্যান থেকে রাস্তায় পড়ে যায়।

তাৎক্ষণিক পিছন থেকে ইজিবাইক এসে তাকে চাপা দেয়। স্থানীয়রা মারাত্মক আহত অবস্থায় সানাউল্লাহকে উদ্ধার করে পলাশবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরে দূর্ঘটনার ইজিবাইক টি স্থানীয়রা জব্দ করে এবং ড্রাইভার আঃ মাজেদ দ্রুত সটকে পড়ে। ড্রাইভার আঃ মাজেদ পলাশবাড়ী উপজেলার ছোট শিমুলতলা গ্রামের আঃ সাত্তারের ছেলে।

পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

বার্তা প্রেরক

ফজলার রহমান
গাইবান্ধা সংবাদদাতা
৮/০৫/২০২৩
০১৭৪৩-৬৬২৬৬৪


     এই বিভাগের আরো খবর