ঢাকা, বুধবার, ১৯ আগস্ট, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet কলকাতার একটি হোটেলে এসি থেকে অগ্নিদগ্ধে ৯ বাংলাদেশি নিহত Headline Bullet কুষ্টিয়ার ভেড়ামারায় মানসিক প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষনের দায়ে একজনের যাবজ্জীবন কারাদণ্ড Headline Bullet ইবির বাস দূর্ঘটনার তদন্ত কমিটি গঠন Headline Bullet অবশেষে ইবির ঐশীকে হল থেকে বহিষ্কার Headline Bullet দর্শনা-কার্পাসডাঙ্গা মহাসড়কে আমডাঙায় পাখি ভ্যান ছিনতাই: চালককে মারধর করে ভ্যান নিয়ে গেল দুর্বৃত্তরা Headline Bullet স্বামীকে জবাই করা হত্যা মামলায় স্ত্রীসহ দুজনের যাবজ্জীবন Headline Bullet প্যারোলে মুক্তি পেয়ে ভাইএর জানাজায় এসে নিজের ক্ষোভ ঝাড়লেন কুষ্টিয়ার আখতারুজ্জামান বিশ্বাস Headline Bullet কুষ্টিয়ায় চলমান মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৭ Headline Bullet আইল্যান্ড গার্ডেনের সৌন্দর্য পরিচর্যা মূল্যায়ন বিষয়ক কর্মসুচির আলোচনার প্রধান অতিথি ইন্জিঃ জাকির হোসেন সরকার Headline Bullet বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাহদীসহ আটক ৩

অবশেষে ইবির ঐশীকে হল থেকে বহিষ্কার

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ‘জুলাই ৩৬’ আবাসিক হলে সহপাঠী ও রুমমেটদের অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি তুলে যুক্তরাজ্যপ্রবাসী প্রেমিকের কাছে পাঠানোর অভিযোগে এক ছাত্রীকে আবাসিক হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত শিক্ষার্থী হলেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তোবাউল জান্নাতী ঐশী।গতকাল মঙ্গলবার (১৮ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন জুলাই ৩৬ হলের প্রভোস্ট অধ্যাপক ড. এ কে এম শামছুল হক ছিদ্দিকী। হল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, বিষয়টি প্রকাশ্যে আসার পর ঘটনাটি তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটি গত ১৬ আগস্ট তদন্ত প্রতিবেদন জমা দেয়। পরে ১৭ আগস্ট হল বডির সভায় তদন্ত প্রতিবেদন ও সুপারিশ নিয়ে আলোচনা করা হয়। সভায় অভিযুক্ত শিক্ষার্থীর বাবা-মাও উপস্থিত ছিলেন।সম্প্রতি ঐশীর সঙ্গে আবিদের ব্যক্তিগত সম্পর্কের অবনতি হলে তিনি ওই ছবিগুলোর কিছু অংশ সংশ্লিষ্ট ভুক্তভোগীদের কাছে পাঠান। বিষয়টি জানাজানি হওয়ার পর আবাসিক হলজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। গত ৭ আগস্ট বিষয়টি প্রকাশ্যে আসে। খবর পেয়ে হল কর্তৃপক্ষ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে যান। পরে জরুরি সভা করে ঘটনার বিস্তারিত অনুসন্ধানের জন্য তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে হল কর্তৃপক্ষ। তদন্ত কমিটি সংশ্লিষ্টদের বক্তব্য ও ঘটনার বিভিন্ন দিক পর্যালোচনা করে প্রতিবেদন জমা দেয়। সেই প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতেই ঐশীকে হল থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


     এই বিভাগের আরো খবর