ঢাকা, শনিবার, ১৫ আগস্ট, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet খুলনার রুপসায় যুবককে কুপিয়ে হত্যা Headline Bullet কুষ্টিয়ায় এমপি মুফতি আমির হামজার গাড়িতে হামলা ভাংচুর Headline Bullet যশোরের বোলপুরের শীর্ষ মাদক ব্যবসায়ী জলিল ও তার সহযোগীসহ ০৪ (চার) জন আটক , ৪০০ (চারশত) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার Headline Bullet দর্শনার কলাবাগানে এক রাতের তাণ্ডব,শত শত গাছ নিখোঁজ, পেছনে কার কালো হাত Headline Bullet বেলজিয়ামের একটি বাড়ি সংস্কারের সময় দেয়ালের ভেতর থেকে আনুমানিক ৯ মিলিয়ন ইউরো Headline Bullet কুষ্টিয়ার ভারতীয় সিমান্তে বিপুল পরিমান মাদক ও অবৈধ মালামাল উদ্ধার Headline Bullet চুয়াডাঙ্গার বড়বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্থদের বিক্ষোভ মিছিল Headline Bullet ফরিদপুরে পদ্মার ভাঙন রোধে কবিরপুর চরে জরুরি ট্রাম্পিং কাজের উদ্বোধন করলেন এমপি চৌধুরী নায়াব ইউসুফ Headline Bullet মেহেরপুরে ডিবির অভিযানে মাদক ও জুয়াড়ীসহ ৪ জন গ্রেপ্তার, ৩ মোবাইল উদ্ধার Headline Bullet মাদারীপুরে মানবপাচারের অভিযোগে এনামুল মাতুব্বর গ্রেপ্তার

সালাহউদ্দিন টুকু বলেছেন ভাসানীর নেতৃত্বে এ দেশে রাজনৈতিক চেতনার ভীত গড়ে উঠেছিল

সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু বলেছেন, ‘ভাসানী ছিলেন এ দেশের নিপীড়িত মানুষের নেতা, যার নেতৃত্বে এ দেশের রাজনৈতিক চেতনা ও আন্দোলনের শক্ত ভীত গড়ে উঠেছিল। দেশের বিভিন্ন রাজনৈতিক নেতা ভাসানীর আদর্শকে ধারণ করেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ অনেক নেতা ভাসানীর মাজার প্রাঙ্গণে এসে শ্রদ্ধা নিবেদন করেছেন।’

শনিবার (৭ মার্চ) ‎‎টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) শাখা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন তিনি।টুকু আরো বলেন, ‘মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দেশের বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শিক্ষার্থীদের যাতায়াত সংকট নিরসনে দুটি বাস এবং শতভাগ আবাসন নিশ্চিত করতে নতুন আবাসিক হল নির্মাণের বিষয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে শিগগিরই আলোচনা করা হবে।’

‎‎মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ‘পবিত্র রমজান মাস আত্মসংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এই ইফতার ও দোয়া মাহফিলের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন আরো সুদৃঢ় হবে।


     এই বিভাগের আরো খবর