ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet যশোর সীমান্তে বিজিবির অভিযান: মাদক ও চোরাচালানি মালামালসহ আটক ১ Headline Bullet সন্ত্রাসী হামলায় আহত পৌর কর্মচারী সবুজকে হাসপাতালে দেখতে গেলেন প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তা Headline Bullet রাত ৮ মধ্যে দোকানপাঠ শপিংমল বন্ধের নির্দেশ Headline Bullet কুষ্টিয়ার ইবিতে ভিক্ষুক শিশুকে বালাৎকারের অভিযোগে যুবক আটক Headline Bullet চুয়াডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ দুই নারী ও চার মাদকসেবীসহ মোট আটজনকেগ্রেপ্তার Headline Bullet শেরপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক নারীসহ আটক Headline Bullet দর্শনা পৌরসভায় দুর্নীতির দায়ে অস্থায়ী মেয়র হারুন সাময়িক বরখাস্ত Headline Bullet ​আইসিইউতে ভর্তি চ্যানেল 24-এর সিনিয়র সাংবাদিক লিটন ভাই Headline Bullet ফরিদপুর মেডিকেল কলেজের নবনিযুক্ত অধ্যক্ষের নিয়োগ বাতিলের দাবিতে ছাত্রদলের মানববন্ধন Headline Bullet আইনের রক্ষক যখন ভক্ষক

সাঘাটায় ১ কোটি ২০ লাখ টাকা সুদ মুক্ত ঋণের চেক বিতরণ

ফজলার রহমান গাইবান্ধা জেলা প্রতিনিধি:-
জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মো: ফজলে রাব্বি মিয়া এমপি বলেছেন-দেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী। সরকার নারীর ক্ষমতায়ন বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। দেশের অর্থনীতির ভিত মজবুত করতে হলে নারীদের নতুন নতুন কর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে সুযোগ সৃষ্টি করে দিতে হবে। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নারীদের অর্থনৈতিক কর্মকান্ডে সম্পৃক্ত করা হয়েছে। তিনি আজ গাইবান্ধা সাঘাটা উপজেলার ভাংগা মোড় নারী উন্নয়ন সমবায় সমিতির হল রুমে, ’উন্নত জাতের গাভী পালনের মাধ্যমে সুবিধা বঞ্চিত মহিলাদের জীবনযাত্রার মান উন্নয়ন র্শীষক এক নারী সমাবেশে একথা বলেন।

অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবীর, উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দীন জাহাঙ্গীর, জেলা সমবায় অফিসার ফেরদৌস রহমান, উপজেলা সমবায় অফিসার মো. আবদুল কাফি সরকার, সাদুল্লাপুর সমবায় অফিসার আনিছুর রহমান, ভাংগা মোড় নারী উন্নয়ন সমবায় সমিতির নির্বাহী পরিচালক সফিউল ইসলাম মন্ডল, ভরতখালী ইউনিয়ন আওয়ামী লীগ সাধারন সম্পাদক সুজাউল করিম, তাজুল ইসলামসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

পরে ডেপুটি স্পীকার জেলা সমবায় অধিদপ্তরের সহায়তায় ভাঙ্গামোড় কুখাতাইড় নারী উন্নয়ন সমবায় সমিতির ১শ’ জন নারীকে ’উন্নত জাতের গাভী পালন ও মহিলাদের জীবনযাত্রার মান উন্নয়ন’ এর জন্য প্রত্যেককে ১ লাখ ২০ হাজার টাকা করে মোট ১ কোটি ২০ লাখ টাকা সুদ মুক্ত ঋণ এর চেক প্রদান করেন ।


     এই বিভাগের আরো খবর