ঢাকা, সোমবার, ২৩ মার্চ, ২০২৬ ()

দেশে তেল সরবরাহ স্বাভাবিক আছে

Oplus_131072

দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক আছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

তিনি বলেন, গত বছরের তুলনায় ২৫ ভাগ বেশি তেল আমদানি করা হচ্ছে। সবাই তেল পাবেন।

আজ সোমবার দুপুরে নিজ বাসায় সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, এই সরকারের নেতৃত্বে ভর্তুকি দিয়েও তেল আমদানি অব্যাহত আছে।

তিনি বলেন, ঈদের কারণে গত দুই দিন সরবরাহ বন্ধ থাকায় জনগণকে একটু চাপ পেতে হয়েছে।


     এই বিভাগের আরো খবর