ঢাকা, বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet দর্শনায় মারওয়া ট্রাভেলস ও মুসাফির আল হারমাইনের উদ্যোগে হজ ও ওমরাহ যাত্রীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত Headline Bullet যারা আমার স্বামীকে মেরেছে, তাদেরকে খবর দাও আমাদেরও মেরে ফেলুক Headline Bullet থানায় ঢুকে পুলিশকে বাটাম দিয়ে এলোপাতাড়ি মারধরের অভিযোগে যুবক আটক Headline Bullet কুষ্টিয়ায় মাদ্রাসা ছাত্রীকে যৌন নিপিড়নের অভিযোগ Headline Bullet আলমডাঙ্গায় সিজারের পর প্রসূতির মৃত্যু: ভুল চিকিৎসার অভিযোগ! Headline Bullet দামুড়হুদায় নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার Headline Bullet প্রেমিকের আপত্তিতে দুই যমজ ছেলেকে গ’লা কেটে হ’ত্যা’র অভিযোগ, মা গ্রে’প্তার Headline Bullet শেরপুরে বিয়ের ৬ দিনের মাথায় গৃহবধূর মৃত্যু Headline Bullet কুষ্টিয়ায় হামও ডেঙ্গু জ্বরে ২৪ ঘন্টদয় ৫৯ জন Headline Bullet আলমডাঙ্গায় মাদক মামলায় স্বামী-স্ত্রী গ্রেফতার ও জামজামিতে সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামী আটক

ভরাডুবির আশঙ্কায় ইশরাক দিশেহারা : ফজলে নূর তাপস

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, নৌকার গণজোয়ার দেখে সিটি করপোরেশন নির্বাচনে ধানের শীষের ভরাডুবির আশঙ্কায় দিশেহারা হয়ে পড়েছেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইশরাক হোসেন। আমাদের দেওয়া ঢাকার উন্নয়নের রূপরেখা জনগণ সাদরে গ্রহণ করেছে। আমরা যেখানে যাচ্ছি ভোটারদের স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি।

আজ সোমবার দুপুরে ডেমরা স্টাফ কোয়ার্টার মোড়ের ইসলামী মার্কেটের সামনে নির্বাচনী প্রচারণাকালে তিনি একথা বলেন।

তাপস বলেন, সংঘর্ষ বাধিয়ে সাধারণ মানুষের কাছে নির্বাচনের পরিবেশকে অস্থিতিশীল হিসেবে উপস্থাপন করতে তারা (বিএনপি) পাঁয়তারা করছে। সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে তারা অপরাজনীতির চর্চা করছে। নির্বাচন বানচাল করার চেষ্টায় রয়েছে তারা। নিজেরাই নিজেদের ওপর হামলা করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ওপর দোষ চাপিয়ে দিচ্ছে, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে।

তিনি বলেন, বলেন, ইভিএম ভোট দেওয়ার আধুনিক পদ্ধতি। ইভিএম নিয়ে ঢাকাবাসীর কোনো শঙ্কা নেই। তারা এটি সাদরে গ্রহণ করেছে।

এদিন পথসভা ও গণসংযোগকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬৮ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মাহমুদুল হাসান পলিনের পক্ষে ভোট প্রার্থনা করেন ব্যারিস্টার তাপস।

এ সময় ঢাকা দক্ষিণ মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদসহ স্থানীয় ও নগর আওয়ামী লীগের নেতাকর্মী এবং স্থানীয় আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সর্মথকরা উপস্থিত ছিলেন।


     এই বিভাগের আরো খবর