ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet চুয়াডাঙ্গা সীমান্তে সাড়ে ৬৭ লাখ টাকার মাদক ও চোরাচালানি মালামাল উদ্ধার Headline Bullet কুষ্টিয়ার মিরপুরে পরকীয়ার জেরে প্রমিক যুগলের বিশ পানে আত্ম হত্যার চেষ্টা Headline Bullet দর্শনায় পুলিশের বিশেষ অভিযান: হিজলগাড়ী বাজার থেকে ইয়াবা ও মদসহ গ্রেপ্তার ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড Headline Bullet আলমডাঙ্গার ৮০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার Headline Bullet দর্শনায়া ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী রিপন গ্রেফতার Headline Bullet ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ করলেন সহকারী কমিশনার (ভূমি) Headline Bullet নাটোরে গাঁজাসহ নারী আটক Headline Bullet বেতন গ্রেড কমানো ও পদন্নোতি নতুন শর্ত আরোপে বিএডিসির কর্মকর্তা কর্মচারিদের Headline Bullet বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাছের চারা রোপন করেন জাকির সরকার ও সুমন সরকার Headline Bullet কুষ্টিয়া সরকারি কলেজে মাছের পোনা অবমুক্তকরন

মুন্সিগঞ্জে চুরির মামলায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

মুন্সিগঞ্জে চুরির মামলায় গ্রেফতার হয়েছেন গজারিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহমেদ রুবেল (৩১)। বুধবার (১৯ আগস্ট) গজারিয়া থেকে তাকে গ্রেফতার করা হয়।

আশুলিয়া থানার এসআই মোঃ আসওয়াদ জানান, আশুলিয়া থানার জামগড়া এলাকার অবস্থিত এনআর গার্মেন্টস কোম্পানির শিপমেন্টের মালামাল একটি কাভার্ড ভ্যানে করে চট্টগ্রাম বন্দরে নেওয়ার পথে গত ১৪ আগস্ট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশ থেকে চুরি হয়। এ ঘটনায় মামলা দায়েরের পর সংশ্লিষ্টতার অভিযোগে কাভার্ড ভ্যানের চালক ও হেল্পারকে আটক করা হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে বুধবার গজারিয়া থেকে গজারিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহমেদ রুবেলকে আটক আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ শেখ রিজাউল হক দীপু জানান, প্রাথমিক তদন্তে আসামিদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে এবং আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা তাদের অপরাধের কথা স্বীকার করেছেন।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল হোসেন বলেন, মামলাটি আশুলিয়া থানার। আমরা শুধু তাদেরকে সহযোগিতা করেছি, তদন্তে আহমেদ রুবেলের সংশ্লিষ্টতা প্রাথমিকভাবে প্রমাণিত হলে তাকে গ্রেফতার করা হয়।


     এই বিভাগের আরো খবর