আবু হানিফ মিলন, স্টাফ রিপোর্ট :ঝিনাইদহের কোটচাঁদপুরে একটি ভাড়া বাসায় অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে নারী-পুরুষসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) উপজেলার দুধসরা এলাকায় সানাউল্লাহর বাড়ির ভাড়া বাসায় বিশেষ অভিযান চালিয়ে কোটচাঁদপুর মডেল থানার পৌর পুলিশ ফাঁড়ির দল তাঁদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন— ঝিনাইদহের মহেশপুরের রাজিয়া খাতুন (৩৭), মাহফুজা খাতুন (২৭) ও নাছিম রানা (২৬) এবং চুয়াডাঙ্গার দর্শনার আকুন্দবাড়ীয়া গ্রামের জান্নাতুল ফেরদৌসী লামিয়া (২০) ও তাজনাহার (৪৫)।
পুলিশ জানায়, এ ঘটনায় কোটচাঁদপুর থানায় পেনাল কোডের ২৯০ ধারায় মামলা (নন-এফআইআর নং ৪৫/২০২৬) দায়ের শেষে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ওসি মেহেদী হাসান।
সূত্রে : BBC crime news