আবু হানিফ মিলন, স্টাফ রিপোর্ট :চুয়াডাঙ্গার দর্শনায় মাদকবিরোধী অভিযানে নাইম হোসেন (২২) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) সকালে মোবারকপাড়া এলাকা থেকে তাকে হাতেনাতে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোল্যা আরিফুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে নাইমকে আটক করা হয়। পরে তাকে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত সামারি ট্রায়ালের মাধ্যমে তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৭ দিনের কারাদণ্ড দেন। রায় ঘোষণার পর তাকে চুয়াডাঙ্গা জেলা কারাগারে পাঠানো হয়েছে। দর্শনা থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে এই অভিযান অব্যাহত থাকবে।
সূত্রে : BBC crime news