ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet দর্শনার দুই প্রান্তে পুলিশের সাঁড়াশি অভিযান: ১০০ ইয়াবাসহ জালে দুই কারবারি Headline Bullet সম্পত্তির ভাগ নিয়ে ভাই-বোনের বিরোধের জেরে আটকে গেছে বাবার দাফন Headline Bullet টিকটকে পরিচয়,সমকামী প্রেমের জেরে দুই জোড়া কিশোরীর বিয়ে Headline Bullet জীবননগরে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন নারীর করুণ মৃত্যু Headline Bullet কুষ্টিয়া কুমারখালীতে মাদকবিরোধী মোবাইল কোর্টের অভিযান, আটক ৩ Headline Bullet রাজবাড়ী ডিবির অভিযানে ৩০ হাজার পিস ইয়াবা তিনজনকে গ্রেপ্তার Headline Bullet দৌলতদিয়া যৌনপল্লী থেকে ৬০ বোতল দেশি মদসহ নারী আটক Headline Bullet দর্শনা ডি এস ফাজিল মাদ্রাসা: খাতা-কলমে উপস্থিত, সরজমিনে শূন্য! অনিয়মের অভিযোগে ইউএনও লাভলী ইয়াসমিনের তাণ্ডব পরিদর্শন Headline Bullet বৃহস্পতি-শুক্রবার সারা দেশে এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা Headline Bullet ক্যারিয়ারের সবচেয়ে দীর্ঘ সময় বার্সেলোনায় কাটিয়েছেন লিওনেল মেসি

আলমডাঙ্গায় ভাজা বিক্রেতাকে পিটিয়ে হত্যা : অভিযুক্ত আটক

Oplus_131072

আলমডাঙ্গায় ভাজা বিক্রেতাকে পিটিয়ে হত্যা : অভিযুক্ত আটক

মোঃ রাইসুল ইসলাম রাজু, চুয়াডাঙ্গা।

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় পাওনা টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে চয়ন উদ্দিন (৪৫) নামের এক ভাজা বিক্রেতা কে পিটিয়ে হত্যা করেছেন। মঙ্গলবার (৬ অক্টোবর) বিকাল সাড়ে ৩ টার দিকে হার্দি হাসপাতালে ভর্তি করা হলে তার মৃত্যু হয়। নিহত চয়ন উপজেলার হার্দি কৃষি ক্লাব পাড়ার গুলোর ছেলে এবং ভাজা বিক্রেতা। এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে হেলালকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে চয়নকে মোবাইল ফোনে ডেকে নেই পার্শ্ববর্তী ওসমান পুর গ্রামের হেলাল উদ্দিন। এরপর তার কাছে পাওনা টাকা চাই। সে দিতে অস্বীকৃতি জানালে তাকে পিটিয়ে গুরুতর আহত করে । এরপর তাকে একটি ভ্যান যোগে পাঠিয়ে দেয় হার্দি হাসপাতালে। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। খবর পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থল পৌছিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

নিহত ছেলে মারুফ হোসেন জানান, তার বাবা চয়নকে পার্শ্ববর্তি ওসমান পুর গ্রামের ইয়ামিনীর ছেলে হেলাল পাওনা টাকার জন্য আটকে রাখে। বেলা সাড়ে ১১ দিকে আমাকে মোবাইল ফোনে ফোন দেয় হেলাল। টাকা পরিশোধ করলে তাকে ছেড়ে দেয়া হবে। না হয় তোমার পরিবারের সদস্যদের নিয়ে স্ট্যাম্প নিয়ে আয়। আমি স্টাম্পসহ ঘটনাস্থলে পৌঁছালে এ ঘটনা জানতে পাই।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাণী ইসরাইল ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, হত্যাকারীকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।


     এই বিভাগের আরো খবর