কুষ্টিয়া জেলা পরিষদ কার্যালয় কর্তৃক ২০২৬-২০২৭ অর্থবছরের রাজস্ব তহবিলের অর্থ হতে গরীব দুঃস্থ অসহায় ১৩৮ জন ব্যক্তির মাঝে আর্থিক অনুদানের মোট দশ লক্ষ সাতানব্বই হাজার টাকা চেক বিতরণ করা হয়েছে।
রবিবার (৪ অক্টোবর) দুপুর ২টার দিকে কুষ্টিয়া জেলা পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত উক্ত চেক প্রদান ও মতবিনিময় করেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভার:) মো: আব্দুল হাই সিদ্দিকী।