আবু হানিফ মিলন, স্টাফরিপোর্টার :চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা কবরস্থান মোড়ে এক মর্মান্তিক ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। মোবাইলের বকেয়া টাকা লেনদেন নিয়ে কথাকাটির একপর্যায়ে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কাঁচামাল ব্যবসায়ী মামুনের এলোপাতাড়ি ছুরিকাঘাতে গুরুতর আহত হন কদবেল ব্যবসায়ী মধু। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি; চিকিৎসাধীন অবস্থায় বা ঘটনাস্থলেই কদবেল ব্যবসায়ী মধুর মর্মান্তিক মৃত্যু হয়।
এই লোমহর্ষক হত্যাকাণ্ডের পর থেকেই পুরো কার্পাসডাঙ্গা এলাকজুড়ে চরম আতঙ্ক ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর নজরদারি জোরদার করা হয়েছে।
সূত্রে :BBC crime news