ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet চুয়াডাঙ্গায় স্থানীয় যুবকদের সাহসিকতা: পিস্তল, ইয়াবা ও গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী হানেফ আটক Headline Bullet গাংনীতে ৩০ পিস ইয়াবাসহ আটক এক Headline Bullet পদত্যাগ করলেন সংরক্ষিত নারী আসনের এমপি মিষ্টি Headline Bullet কুষ্টিয়ার দৌলতপুরে দুই ভাইকে কুপিয়ে জখম Headline Bullet দর্শনায় পুলিশ হেফাজত থেকে আসামি ছিনতাই ও হামলার ঘটনায় মূল আসামিসহ ৯ জন গ্রেফতার Headline Bullet কুষ্টিয়ার মিরপুরে চাঁদার দাবিতে সাব কন্ট্রাকটরের উপর হামলা Headline Bullet কুষ্টিয়ায় বাস ও পাখিভ্যানের সংঘর্ষে মৃত্যু ২ Headline Bullet গাংনী সীমান্তে বিজিবির পৃথক অভিযান: ৮ লাখ ৮১ হাজার টাকার মাদক ও চোরাচালান পণ্য উদ্ধার Headline Bullet চুয়াডাঙ্গা নয় মাইল বাজারে ৯ পিস ইয়াবাসহ আটক দুইজন Headline Bullet চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন,সভাপতি মানিক আকবর, সাধারণ সম্পাদক জিসান আহমেদ

কুষ্টিয়ার দৌলতপুরে দুই ভাইকে কুপিয়ে জখম

Oplus_131072

কুষ্টিয়ার দৌলতপুরে পূর্ববিরোধের জেরে একই পরিবারের দুই ভাইকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম এবং ১৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে দৌলতপুর থানায় লিখিত এজাহার দেওয়া হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, গত ৩০ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার আড়িয়া ইউনিয়নের লালনগরে আরজেত আলীর চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে। এজাহারে মো. রেজাউল করিম ওরফে রাজা (৫৫), মো. মেহেদী হাসান রাজিব (২৫) ও মো. শফিউল (৬০)-এর বিরুদ্ধে হামলায় জড়িত থাকার অভিযোগ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, পূর্ববিরোধের জেরে আসামিরা দেশীয় ধারালো অস্ত্র নিয়ে মো. মাসুদ রানা (৪২)-এর ওপর হামলা চালান। এতে তাঁর মাথা ও নাকসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। ভাইকে রক্ষা করতে এগিয়ে এলে মারফত আলী (৪০)-কেও কুপিয়ে জখম করা হয়। এ সময় তাঁর পকেট থেকে ১৫ হাজার টাকা নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে।

পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসা ও পারিবারিক আলোচনার কারণে এজাহার দিতে কিছুটা বিলম্ব হয়েছে বলে বাদী মোছা. মৌসুমী আক্তার উল্লেখ করেছেন।

ভুক্তভোগী পরিবারের দাবি, হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।


     এই বিভাগের আরো খবর