ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet চুয়াডাঙ্গায় স্থানীয় যুবকদের সাহসিকতা: পিস্তল, ইয়াবা ও গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী হানেফ আটক Headline Bullet গাংনীতে ৩০ পিস ইয়াবাসহ আটক এক Headline Bullet পদত্যাগ করলেন সংরক্ষিত নারী আসনের এমপি মিষ্টি Headline Bullet কুষ্টিয়ার দৌলতপুরে দুই ভাইকে কুপিয়ে জখম Headline Bullet দর্শনায় পুলিশ হেফাজত থেকে আসামি ছিনতাই ও হামলার ঘটনায় মূল আসামিসহ ৯ জন গ্রেফতার Headline Bullet কুষ্টিয়ার মিরপুরে চাঁদার দাবিতে সাব কন্ট্রাকটরের উপর হামলা Headline Bullet কুষ্টিয়ায় বাস ও পাখিভ্যানের সংঘর্ষে মৃত্যু ২ Headline Bullet গাংনী সীমান্তে বিজিবির পৃথক অভিযান: ৮ লাখ ৮১ হাজার টাকার মাদক ও চোরাচালান পণ্য উদ্ধার Headline Bullet চুয়াডাঙ্গা নয় মাইল বাজারে ৯ পিস ইয়াবাসহ আটক দুইজন Headline Bullet চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন,সভাপতি মানিক আকবর, সাধারণ সম্পাদক জিসান আহমেদ

কুষ্টিয়ায় বাস ও পাখিভ্যানের সংঘর্ষে মৃত্যু ২

কুষ্টিয়ায় মেয়ের বেড়াতে এসে বাসের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হলো ভ্যানযাত্রী সোনাভানুর! হাসপাতালে ভ্যানচালকের মৃত্য !!

আপডেট কুষ্টিয়া,১ অক্টোবর ২০২৬।। কুষ্টিয়ায় বাস-পাখিভ্যান সংঘর্ষে এক নারী সহ দুজনের মৃ’ত্যু হয়েছেন। মেয়ের বেড়াতে এসে আজ বাসের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হয়েছে ভ্যানযাত্রী সোনাভানুর এবং ঘটনায় গুরুতর আহত ভ্যানচালক উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত্ ঘোষণা করেন।

কুষ্টিয়া-মেহেরপুর সড়কের সদরপুর মাদ্রাসা এলাকায় আজ সকালে শ্যামলী পরিবহনের একটি বাস ও পাখিভ্যানের ভয়াবহ সংঘর্ষ হয়।

পরিবারের সদস্যদের সঙ্গে ফ্রিজ মেরামতের উদ্দেশ্যে খলিশাকুণ্ডীর দিকে যাচ্ছিলেন কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নের স্বস্তিপুর গ্রামের কাঠ ব্যবসায়ী হাসেম আলীর স্ত্রী সোনাভানু।

কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নের স্বস্তিপুর গ্রামের কাঠ ব্যবসায়ী হাসেম আলীর স্ত্রী সোনাভানু। মাত্র দু’দিন আগে মেয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন তিনি। কিন্তু সেই বেড়ানোই শেষ পর্যন্ত পরিণত হলো মর্মান্তিক বিদায়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত নারী নওদা আজমপুর গ্রামের মো. তক্কেলের ছেলে নাসিরের শাশুড়ি।

এদিকে দুর্ঘটনায় গুরুতর আহত হন পাখিভ্যানচালক। তাকে প্রথমে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।
একটি দুর্ঘটনা মুহূর্তেই কেড়ে নিল দুটি প্রাণ, শোকের ভারে ভারী হয়ে উঠেছে স্বজনদের বুক।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আল্লাহ তায়ালা নিহত দুজনকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সইবার শক্তি দিন। আমিন।


     এই বিভাগের আরো খবর