ঢাকা, বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet যারা আমার স্বামীকে মেরেছে, তাদেরকে খবর দাও আমাদেরও মেরে ফেলুক Headline Bullet থানায় ঢুকে পুলিশকে বাটাম দিয়ে এলোপাতাড়ি মারধরের অভিযোগে যুবক আটক Headline Bullet কুষ্টিয়ায় মাদ্রাসা ছাত্রীকে যৌন নিপিড়নের অভিযোগ Headline Bullet আলমডাঙ্গায় সিজারের পর প্রসূতির মৃত্যু: ভুল চিকিৎসার অভিযোগ! Headline Bullet দামুড়হুদায় নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার Headline Bullet প্রেমিকের আপত্তিতে দুই যমজ ছেলেকে গ’লা কেটে হ’ত্যা’র অভিযোগ, মা গ্রে’প্তার Headline Bullet শেরপুরে বিয়ের ৬ দিনের মাথায় গৃহবধূর মৃত্যু Headline Bullet কুষ্টিয়ায় হামও ডেঙ্গু জ্বরে ২৪ ঘন্টদয় ৫৯ জন Headline Bullet আলমডাঙ্গায় মাদক মামলায় স্বামী-স্ত্রী গ্রেফতার ও জামজামিতে সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামী আটক Headline Bullet কৃষক বাঁচলে দেশ বাঁচবে: বন্ধ চিনিকলগুলো দ্রুত চালু করা হবে

পাবনায় র‍্যাবের মাদকবিরোধী অভিযানে ৩৪ কেজি ৮০০ গ্রাম গাঁজা ও একটি জীপ গাড়িসহ আটক দুই

Oplus_131072

পাবনা সদর উপজেলায় র‍্যাবের মাদকবিরোধী অভিযানে ৩৪ কেজি ৮০০ গ্রাম গাঁজা ও একটি জীপ গাড়িসহ দুই মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) ভোরে সদর উপজেলার জালালপুর পূর্বপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র‍্যাব-১২, পাবনা ক্যাম্পের একটি দল। অভিযানকালে জীপ গাড়িতে গাঁজা পরিবহনের সময় তাদের হাতেনাতে আটক করা হয়।

আটকরা হলেন কুড়িগ্রাম সদর উপজেলার পলাশবাড়ী চৌকিদারপাড়া এলাকার ফরহাদ আলী (২৮) এবং কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার মেম্বারটারি গ্রামের সুজন মিয়া (২৭)।

শনিবার সকালে পাবনা র‍্যাব ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ডলি রানী সরকার জানান, জব্দকৃত গাঁজার মোট ওজন ৩৪ কেজি ৮০০ গ্রাম। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত জীপ গাড়িটিও জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাবনা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।


     এই বিভাগের আরো খবর