মাদক একটি সমাজ একটি জাতিকে ধংষ করে দেয়।মাদকের বিরুদ্ধে যেমন আইন শৃঙ্খলা বাহিনী সোচ্চার তেমনি সাধারণ জনতাও সোচ্চার হয়ে উঠেছে। সচেতনতা বৃদ্ধি পেয়ে সাধারণ মানুষের মধ্যে। তাই আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নিজ এলাকা থেকে মাদককে নিমূল করতে তারা আইন শৃঙ্খলা বাহিনীকে সর্বদায় সাহায্য করছে।গতকাল কুষ্টিয়ায় মাদকসহ মোহাম্মদ জাহিদ ও সাব্বির নামে দুই যুবককে আটক করেছে এলাকাবাসী। কুষ্টিয়ার পৌর এলাকার হরিশংকরপুর ঘরবাগান জামে মসজিদসংলগ্ন এলাকা থেকে সাধারণ জনতা তাদের আটক করে। আটক জাহিদ (৩০) কুষ্টিয়া শহরের হরিশংকরপুর এলাকার আব্দুর সামাদের ছেলে এবং সাব্বির (১৯) একই এলাকার লালটু শেখের ছেলে। স্থানীয়রা জানান, মাদকসহ তাদের আটক করার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৯ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। কুষ্টিয়া মডেল থানা পুলিশ ২৯ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবককে আটকের বিষয়টি নিশ্চিত করেছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছিল। এলাকাবাসীর ভাষ্য, দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ রয়েছে। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে এলাকাবাসীকে আরও সচেতন ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তারা। মাদক একটি পরিবার, সমাজ ও প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে। তাই মাদকমুক্ত সমাজ গড়তে প্রশাসনের পাশাপাশি সামাজিক সচেতনতা ও সম্মিলিত প্রতিরোধ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।এবং এভাবেই যদি সাধারণ মানুষ তাদের নিজ নিজ এলাকায় কঠোর অবস্থান নেয় তাহলে খুব সহজেই মাদকের শিকর উপরে ফেলা সম্ভব হবে।তাই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সকলকে আহবান জানিয়েছে তাদের সহযোগিতা করতে।