BBC Crime News
স্টাফ রিপোর্টার: আবু হানিফ মিলন
তারিখ: ১৮ আগস্ট ২০২৬ | সময়: রাত ১১:৩০ মিনিট
চুয়াডাঙ্গার দর্শনা-কার্পাসডাঙ্গা মহাসড়কের আমডাঙা নামক স্থানে ৫-৭ জন দুর্বৃত্তের হাতে একটি পাখি ভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
কার্পাসডাঙ্গা থেকে দর্শনামুখী আসার পথে আমডাঙা এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত ভ্যানটির গতি রোধ করে। এরপর চালককে জোরপূর্বক পাশের মাঠের মাঝখানে নিয়ে মারধর করে ফেলে রেখে তারা ভ্যানটি নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে চালক দর্শনা নামক স্থানে এসে আমাদের কাছে ঘটনার বিস্তারিত জানান।
এ ঘটনায় আশপাশের এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। আমরা প্রশাসনের তীব্র দৃষ্টি আকর্ষণ করছি, যাতে তারা দ্রুত বিষয়টি আমলে নেন। পাশাপাশি সন্ধ্যার পর থেকে ওই এলাকায় পুলিশের টহল ও নজরদারি আরও জোরদার করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।