(BBC Crime News
স্টাফ রিপোর্টার: আবু হানিফ মিলন
তারিখ: ১৫ আগস্ট, ২০২৬
দর্শনা চুয়াডাঙ্গ
দর্শনা সরকারি কলেজের পেছনের একটি শখের কলাবাগানে রাতের আঁধারে বর্বরোচিত তাণ্ডব চালিয়েছে দুর্বৃত্তরা। ফলন্ত ও পরিপুর্ণ শতাধিক গাছ গোড়া থেকে কেটে ফেলা হয়েছে। আজ সকালে পরিচর্যার কাজে এসে বাগান মালিক গাছগুলো কাটা অবস্থায় দেখতে পান।
হঠাৎ এমন ঘটনায় মাথায় আকাশ ভেঙে পড়েছে মালিকের। শত্রুতা বশত কে বা কারা এই ন্যক্কারজনক কাজ করেছে তা এখনো রহস্যজনক। স্থানীয়রা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন, যাতে অপরাধীরা আইনের আওতায় আসে।