গতকাল সোমবার (১০ আগস্ট) রাত সাড়ে ৭টার দিকে মিরপুর উপজেলার তালবাড়িয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের তালবাড়িয়া পুরাতন বালির ঘাট এলাকায় এ অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃত দিপু আহমেদ তালবাড়িয়া ইউনিয়নের চারুলিয়া গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার বাবার নাম টিটু শেখ এবং মায়ের নাম শেফালি খাতুনর্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডারের নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এ সময় তালবাড়িয়া পুরাতন বালির ঘাটে মো. আজিজুল মন্ডলের চায়ের দোকানের সামনে কাঁচা রাস্তা থেকে দিপু আহমেদকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৯৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। র্যাব জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মিরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।