৯ আগস্ট ২০২৬
BBC Crime News
স্টাফ রিপোর্টার: ABU HANIF MELON
চুয়াডাঙ্গার দর্শনা শান্তিনগরে গাঁজা সেবনের সময় জয়রামপুর থেকে আসা এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে স্থানীয় লোকজন। পরবর্তীতে এলাকার মুরুব্বিদের নিয়ে একটি শালিশ সভার মাধ্যমে তাকে মুচলেখা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, আটককৃত ব্যক্তি জয়রামপুর এলাকা থেকে দর্শনা শান্তিনগরে এসে মাদক সেবন করছিলেন। এ সময় স্থানীয় সচেতন জনতা তাকে আটক করে। পরবর্তীতে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ভবিষ্যতে এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে আর জড়াবে না—এমন শর্তে মুচলেখা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। তবে স্থানীয়রা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, পরবর্তীতে যদি তাকে আবার এ ধরনের কর্মকাণ্ডে পাওয়া যায়, তবে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।