করবো কাজ গড়বো দেশ’ সবার আগে বাংলাদেশ, প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ায় বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং সাধারণ মানুষের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরতে এ কর্মসূচির আয়োজন করা হয়। শনিবার (০৮ আগস্ট) সকালে অগ্রদূত যুব সমবায় সমিতির উদ্যোগে কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। এতে সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল আওয়াল বাদশা এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা বিএনপির সভাপতি ইসমাইল হোসেন মুরাদ, উপজেলা কৃষি অফিসার রুপালী খাতুন, সদর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক অধ্যাপক মুন্সী নজরুল ইসলাম, বটতৈল ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী শাহজাহান আলী হান্নান। অনুষ্ঠানে সঞ্চালনা করেন নাইমুল ইসলাম। এসময় প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।