ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন—জগতি এলাকার মৃত আব্দুল করিমের ছেলে মো. মাসুমুর রহমান (৫০) এবং পূর্ব হোসনাবাদ এলাকার আবুল বাশারের ছেলে অনিরুদ্ধ বাশার (৩১)। অভিযান শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) মো. ইকবাল হোসেনের দায়ের করা প্রসিকিউশনের ভিত্তিতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. জাকিউল আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় দোষ স্বীকার ও প্রমাণের ভিত্তিতে তাদের এ সাজা দেন। রায় ঘোষণার পর দুই আসামিকে কারাগারে পাঠানো হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক আসলাম হোসেন জানান, মাদকবিরোধী অভিযান, গোয়েন্দা নজরদারি ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। মাদকের অবৈধ উৎপাদন, পরিবহন, বিক্রি ও সেবনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।