BBC Crime News
স্টাফ রিপোর্টার : ABU HANIF MELON
চুয়াডাঙ্গা, ৭ আগস্ট ২০২৬
আজ বিকাল ৪টার দিকে চুয়াডাঙ্গার দামুড়হুদা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় দর্শনা থেকে ছেড়ে আসা চুয়াডাঙ্গা-জীবননগরগামী একটি বেপরোয়া লোকাল বাস দাঁড়িয়ে থাকা ইজি বাইককে সজোরে ধাক্কা দেয়। এতে ইজি বাইকের সামনের গ্লাস ও বাম্পার ভেঙে যায় এবং ইজি বাইকের চালক হাতে আঘাত পান। তবে ইজি বাইকে বসা ছয়জন যাত্রীর কোনো ক্ষয়ক্ষতি হয়নি, তারা সবাই সম্পূর্ণ অক্ষত আছেন। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং তারা বারবার এমন বেপরোয়া গাড়ি চালনা রোধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করেছেন। ঘটনার পর বাসচালক দ্রুত গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।