ঢাকা, বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet 255 ভোটে চমক। 23 তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল আলমগীর Headline Bullet সৌদি আরবে স্বামীর মৃত্যু, দুই দিন পর ঢাকায় স্ত্রীরও মৃত্যু—এলাকায় শোকের ছায়া Headline Bullet মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড Headline Bullet জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন ২০ জুলাই ২০২৬ Headline Bullet অনলাইন ক্যাসিনো এজেন্ট গ্রেফতার Headline Bullet কুষ্টিয়ার মিরপুরে অনলাইন জুয়ার টাকার ভাগ নিয়ে গুলিবিদ্ধ যুবক Headline Bullet সাংবাদিক দেবাশীষ দত্তসহ পরিবারের মৃত্যুকে কুষ্টিয়ার সাংবাদিক মহল ও সাধারণ মানুষের মাঝে শোকের ছায়া Headline Bullet দর্শনা ডি.এস. মাদ্রাসার নতুন কমিটির আড়ালে কী চলছে? নেপথ্যের রহস্য ও বিতর্কিত নিয়োগ নিয়ে চাঞ্চল্য Headline Bullet গোপালগঞ্জে শহর থেকে ৬৪ হাজার ১২৩ পিস ইয়াবা, নগদ ৪ লাখ ৫৫ হাজার টাকাসহ গ্রেফতার ২ Headline Bullet কলকাতার একটি হোটেলে এসি থেকে অগ্নিদগ্ধে ৯ বাংলাদেশি নিহত

মুক্তিপণের ১২ লাখ টাকা না পেয়ে কিশোরকে শ্বাসরোধে হত্যা, চুয়াডাঙ্গায় আরও এক আসামি গ্রেপ্তার

Oplus_131072

মোঃ রাইসুল ইসলাম রাজু, দর্শনা (চুয়াডাঙ্গা)

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ১২ লাখ টাকা মুক্তিপণের দাবিতে অপহরণের পর কিশোর রাফিজ মিয়া (১৫)কে নৃশংসভাবে হত্যার আলোচিত মামলায় আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোরে গাজীপুরের কালিয়াকৈর থানা এলাকায় যৌথ অভিযান চালিয়ে শরিফুল ইসলাম (৩৫)কে গ্রেপ্তার করা হয়। তিনি আলমডাঙ্গা উপজেলার খেজুরতলা বাজারপাড়ার মৃত মুরজুল হকের ছেলে।

পুলিশ জানায়, গত ৫ জুন সন্ধ্যায় চুয়াডাঙ্গার চিলাভালকী গ্রামের কিশোর রাফিজকে মোবাইল ফোনে ডেকে নিয়ে অপহরণ করা হয়। এরপর তার পরিবারের কাছে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

মুক্তিপণের টাকা না পেয়ে অপহরণকারীরা রাফিজকে শ্বাসরোধ করে হত্যা করে। হত্যার পর প্রমাণ গোপনের উদ্দেশ্যে তার মরদেহ চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর এলাকার অর্জুন খালে ফেলে রেখে পালিয়ে যায় তারা।

ঘটনার আট দিন পর, ১৩ জুন খালের পাশের একটি পুকুর থেকে রাফিজের পচাগলা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

মামলার তদন্তে চুয়াডাঙ্গা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল (সিসিআইসি) ও আলমডাঙ্গা থানা পুলিশের যৌথ অভিযানে শরিফুলকে গ্রেপ্তার করা হয়।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, গ্রেপ্তার শরিফুলকে আদালতে সোপর্দ করা হয়েছে। এ নিয়ে চাঞ্চল্যকর হত্যা মামলায় মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার সঙ্গে জড়িত অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


     এই বিভাগের আরো খবর