প্রতিকূল আবহাওয়ার কারণে একদিন পিছিয়ে অবশেষে আজ ২১ জুলাই দর্শনায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হলো বহুল প্রতীক্ষিত ‘চিরন্তন বৃক্ষমেলা ২০২৬’। গত ২০ জুলাই মেলার উদ্বোধনের দিন নির্ধারিত থাকলেও বৈরী আবহাওয়ার কারণে তা স্থগিত করা হয়। জেলা প্রশাসক অলরেডি মেলার শুভ উদ্বোধনের ঘটনাস্থলে পৌঁছে গেছেন এবং আজ নতুন উদ্যমে মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন চুয়াডাঙ্গা জেলার সম্মানিত জেলা প্রশাসক শরীফুদ্দিন শরীফ।
উদ্বোধনী দিনে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বৃক্ষরোপণের ওপর বিশেষ জোর দিয়ে বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়তে বেশি করে গাছ লাগানোর কোনো বিকল্প নেই।