দর্শনার কেরু মার্কেটের সামনে পানি নিষ্কাশনের জন্য নির্মিত ড্রেনেজ ব্যবস্থা এখন চরম অকার্যকর ও প্রহসনে পরিণত হয়েছে। আশ্চর্যের বিষয় হলো, এই ড্রেন নির্মাণের এক মাসও পার হয়নি, অথচ এর সুফল তো দূরে থাক, সামান্য বৃষ্টিতেই এখন স্থায়ী জলাবদ্ধতা আর দুর্ভোগের শিকার হতে হচ্ছে স্থানীয় ব্যবসায়ী ও দোকান মালিকদের।
অভিযোগ রয়েছে, পানি বের হওয়ার উপযুক্ত ও বিকল্প কোনো পথ না থাকায় ম্যানহোলগুলো পানিতে ভরে উপচে পড়ছে। কেরু কোম্পানির অপরিকল্পনা, উদাসীনতা এবং কিছু অসাধু চক্রের দুর্নীতি ও গাফিলতির কারণে এই নামমাত্র ড্রেন নির্মাণ করা হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা। অবিলম্বে এই ত্রুটিপূর্ণ ড্রেনেজ ব্যবস্থার সংস্কার করে দ্রুত পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।