বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি, কুষ্টিয়া ইউনিটের উদ্যোগে জবংঃড়ৎরহম ঋধসরষু খরহশং (জঋখ) বা পারিবারিক সংযোগ পুনরুদ্ধার বিষয়ক একটি সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (৮ জুলাই) শহরের চিলিস পার্কের সভা কক্ষে সকাল সাড়ে ৯টার দিকে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক ও রেডক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিটের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন। অনুষ্ঠানে পরিচালনা করেন রেড ক্রিসেন্ট কুষ্টিয়া জেলা ইউনিটের সহকারী পরিচালক শামীম আহমেদ।এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া রেডক্রিসেন্ট সোসাইটির সহ সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু, নির্বাহী সদস্য অধ্যাপক মাহবুব আলম বিশু, মিরাজুল ইসলাম রিন্টু, বায়জিত হোসেন। এছাড়া জেল সুপার শরিফুল আলম, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, শ্রম কর্মসংস্থান কর্মকর্তা, জেলা তথ্য অফিসারসহ অনেকে উপস্থিত ছিলেন। কর্মশালার টেইনার ছিলেন শাকিলা। কর্মশালায় জানানো হয়, বিভিন্ন কারণে দেশের বাইরে অবস্থানরত কোনো ব্যক্তি যদি পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েন, যেমন মানবপাচারের শিকার হওয়া, বিদেশে কারাগারে আটক, অসুস্থতা, দুর্ঘটনা কিংবা অন্য কোনো সংকটজনক পরিস্থিতিতে নিখোঁজ হয়ে যাওয়া,তাহলে পরিবারের আবেদনের ভিত্তিতে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি ওই ব্যক্তির সন্ধান, পরিবারের সঙ্গে পুনরায় যোগাযোগ স্থাপন এবং প্রয়োজন অনুযায়ী দেশে প্রত্যাবর্তনে সহায়তা প্রদান করে। কর্মশালায় অংশগ্রহণকারীদের জবংঃড়ৎরহম ঋধসরষু খরহশং- জঋখ কার্যক্রমের বিভিন্ন দিক, সেবাগ্রহণের পদ্ধতি এবং প্রয়োজনে কোথায় যোগাযোগ করতে হবে সে বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়া হয়। এসময় অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, পারিবারিক সংযোগ পুনরুদ্ধার কার্যক্রমের মাধ্যমে বিচ্ছিন্ন পরিবারের সদস্যদের খুঁজে বের করা এবং মানবিক সহায়তা পৌঁছে দেওয়া আন্তর্জাতিক রেডক্রস ও রেডক্রিসেন্ট আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ সেবা। এ বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। তিনি আরো বলেন, পারিবারিক সংযোগ পুনরুদ্ধার (জবংঃড়ৎরহম ঋধসরষু খরহশং-জঋখ)”।