কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় পদ্মা নদীর তীরবর্তী পুরাতন ফেরিঘাট এলাকায় অবৈধভাবে মাটি খননের বিরুদ্ধে এক কঠোর অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সোমবার ২৯ জুন পরিচালিত এক ভ্রাম্যমাণ আদালতে অবৈধভাবে মাটি কাটার দায়ে একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং নগদ ৪ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, একটি চক্র দীর্ঘদিন ধরে আইন অমান্য করে পুরাতন ফেরিঘাট এলাকার ফসলি জমি ও নদীর তীরবর্তী অংশ থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন করে আসছিল।