ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet এই জুনের ২৮ তারিখ থেকে চালু হচ্ছে ভারতীয় টুরিস্ট ভিসা Headline Bullet তদন্তে দূর্নীতির অভিযোগ প্রমাণিত আর এম ওর বিরুদ্ধে,তবুও কুষ্টিয়ায় বহাল তবিয়তে Headline Bullet ঝিনাইদহে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড Headline Bullet কুষ্টিয়া মাদক বিরোধী অভিযানে টাপেন্টাডল ও গাঁজাসহ আটক ৩ Headline Bullet দীর্ঘ ৩ যুগ পর বিশ্বকাপে মুখোমুখি ব্রাজিল আর্জেন্টিনা Headline Bullet কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনকে কারাদণ্ড Headline Bullet কুষ্টিয়ার জমি বিরোধের ঘটনায় আহত এক Headline Bullet আলমডাঙ্গা থানা পুলিশের অভিযানে ৮ পিচ ইয়াবাসহ আটক এক Headline Bullet মেহেরপুরের গাংনীতে প্রায় ১২ লক্ষ টাকার মাদক উদ্ধার Headline Bullet কুষ্টিয়ায় নিরাপদ সড়কের দাবিতে এলাকাবাসীর সোচ্চার এলাকাবাসী, বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

কুষ্টিয়ায় কর কমিশনের নিয়োগ পরীক্ষায় পক্সি দিতে এসে গ্রেফতার ৪

কুষ্টিয়া কর অঞ্চল কার্যালয়ের নিয়োগ পরীক্ষায় চাকরি প্রার্থীর পরিবর্তে প্রক্সি দিতে গিয়ে ৪ জন আটক হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে অফিস সহায়ক পদে মৌখিক পরীক্ষা চলাকালে তাদের আটক করা হয়।

জানা গেছে, মৌখিক পরীক্ষায় অংশ নেয়া ৪ জনের আচরণ সন্দেহজনক মনে হলে নিয়োগ বোর্ডের সদস্যরা তাদের জিজ্ঞাসাবাদ করেন। পরে কাগজপত্র যাচাই করে দেখা যায়, প্রবেশপত্রে থাকা ছবি জালিয়াতির মাধ্যমে তারা প্রকৃত চাকরি প্রার্থীর পরিবর্তে পরীক্ষায় অংশ নিয়েছেন। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা প্রক্সি দেয়ার বিষয়টি স্বীকার করেন। এরপর মধ্যরাতে আটক ৪ জনকে কুষ্টিয়া মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

পুলিশের প্রাথমিক ধারণা, মোটা অঙ্কের টাকার বিনিময়ে চাকরি প্রার্থীর পরিবর্তে অন্য ব্যক্তিকে পরীক্ষায় অংশগ্রহণ করিয়ে দেয়ার জন্য একটি সংঘবদ্ধ চক্র কাজ করছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন মাতুব্বর বাসস’কে বলেন, নিয়োগকারী কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি এ ঘটনার সঙ্গে জড়িত চক্রের অন্য সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।


     এই বিভাগের আরো খবর