ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬ ()

তোমরাই আগামী দিনের সম্পদ,জেলা প্রশাসক তৌহিদ বিন-হাসান

সবার যদি ভাগ্য পরিবর্তন না হয়, তাহলে সুন্দর একটা দেশ কখনো সম্ভব হবে না। তোমরাই আগামী দিনের সম্পদ। আজ কেউ চাকরি না পেলেও হতাশ হওয়ার কারণ নেই। যারা চাকরি পাবে না, তাদের জন্য আমরা কী করতে পারি, সেটাই দেখার বিষয়। আমরা চাই তোমাদের ভালো কিছু হোক। কুষ্টিয়ায় আয়োজিত দিনব্যাপী চাকরি মেলায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ তৌহিদ বিন-হাসান। অনানুষ্ঠানিক খাতের কর্মসংস্থান পুনরুদ্ধার ও উন্নয়নের লক্ষ্যে ‘রিকভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অব ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট (রেইজ)’ প্রকল্পের আওতায় গতকাল সোমবার (২২ জুন) সকাল ১০টায় কুষ্টিয়ার দিশা টাওয়ারের দিশা অডিটোরিয়ামে দিনব্যাপী ‘চাকরি মেলা’ অনুষ্ঠিত হয়।পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) কারিগরি ও আর্থিক সহযোগিতায় মেলার আয়োজন ও বাস্তবায়ন করে দিশা স্বেচ্ছাসেবী আর্থ-সামাজিক উন্নয়ন ও মানবিক কল্যাণ সংস্থা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ তৌহিদ বিন-হাসান। সভাপতিত্ব করেন দিশার নির্বাহী পরিচালক মোঃ রবিউল ইসলাম। জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, তরুণ ও যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনীতির চাকা সচল রাখতে এ ধরনের চাকরি মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি বলেন, “বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশিরা নিজেদের মেধা ও দক্ষতার স্বাক্ষর রেখে চলেছে। অক্সফোর্ড ইউনিভার্সিটিতেও আমাদের দেশের অধ্যাপক রয়েছেন। ইংল্যান্ডে প্রায় ২৫ হাজার বাংলাদেশি বিভিন্ন পর্যায়ে দক্ষতার সঙ্গে কাজ করছেন। বাংলাদেশিরা যেখানেই গেছেন, সেখানেই সাফল্যের ছাপ রেখেছেন।”


     এই বিভাগের আরো খবর