ঢাকা, বুধবার, ১৭ জুন, ২০২৬ ()

কুষ্টিয়ার মিরপুরে টাপেন্টা রুবেল গ্রেফতার

কুষ্টিয়ার মিরপুর উপজেলার বহলবাড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ট্যাপেন্টা রুবেল নামে এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মিরপুর থানা পুলিশ। গতকাল সোমবার (১৫ জুন) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার বহলবাড়ি আট মাইল বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ট্যাপেন্টা রুবেলকে গ্রেফতার করা হয়। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।


     এই বিভাগের আরো খবর