ঢাকা, সোমবার, ১৫ জুন, ২০২৬ ()

মেধা তালিকার ভিত্তিতে পদন্নোতি প্রাপ্তদের ব্যাজ পড়িয়ে দিচ্ছেন পুলিশ সুপার

কেন্দ্রীয় মেধা তালিকার ভিত্তিতে পদোন্নতি পাওয়া কুষ্টিয়া জেলার এক পুলিশ সদস্যকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)। গতকাল রোববার (১৪ জুন ২০২৬) কুষ্টিয়া জেলা পুলিশ লাইন্সে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে এএসআই (নিরস্ত্র) তরিকুল ইসলামকে এসআই (নিরস্ত্র) পদে পদোন্নতি উপলক্ষে আনুষ্ঠানিকভাবে র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন পুলিশ সুপার। পুলিশ সূত্রে জানা যায়, কেন্দ্রীয় মেধা তালিকা অনুসারে পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক পদোন্নতিযোগ্য প্রকৃত শূন্য পদের বিপরীতে তরিকুল ইসলাম এ পদোন্নতি লাভ করেন।

এ সময় পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা জানান এবং নতুন দায়িত্ব নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে পালনের আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা এ স্বীকৃতির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দায়িত্ব পালনে সর্বোচ্চ আন্তরিকতার প্রত্যয় ব্যক্ত করেন।


     এই বিভাগের আরো খবর