ঢাকা, শনিবার, ২৩ মে, ২০২৬ ()

দৌলতপুরে বিএনপির দুই গ্রুপের সংঘ’র্ষ, আহত ২

Oplus_131072

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘ’র্ষের ঘটনা ঘটেছে। এতে দুজন আহ’ত হয়েছেন। গুরুতর অবস্থায় তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের বাহিরমাদী এলাকায় এ সংঘ’র্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন বিএনপি কর্মী সুজন ইসলাম (৩৮) ও যুবদল নেতা শরীফুল ইসলাম (৩৫)। স্থানীয় সূত্রে জানা যায়, ফিলিপনগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি একরামুল হক এবং ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক নয়ন গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দিনভর কয়েক দফায় উভয় পক্ষের মধ্যে বাকবিত’ণ্ডা ও হাতাহা’তির ঘটনা ঘটে। পরে রাতে বাহিরমাদী চৌরাস্তার মোড়ে সুজন ইসলামের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘ’র্ষ বেঁধে যায়।
সংঘ’র্ষে সুজন ইসলাম ও শরীফুল গুরুতর আহ’ত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। আহ’ত সুজন ইসলামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমান।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


     এই বিভাগের আরো খবর