ঢাকা, বুধবার, ২০ মে, ২০২৬ ()

কুষ্টিয়ার মিরপুরে র‌্যাবের অভিযানে বিপুল পরিমান মাদকসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

Oplus_131072

মাদকের ছায়াকে যেন কোন ভাবেই রুখে দেয়া যাচ্ছেনা।প্রতিনিয়তই কেথাও না কোথায় মাদকের সংবাদ হয় সামাজিক মাধ্যমে নয়তো সংবাদপত্রের পাতায় ভেসে বেড়াচ্ছে।থেমে নেই আইন শৃঙ্খলা বাহিনীও।কঠোর থেকে কঠোর অভিযানে প্রশাসনের জালে বিপুল পরিমান মাদক ও মাদকের সাথে সম্পৃক্তদের গ্রেফতার করছে।এর ধারাবাহিকতায় কুষ্টিয়া র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল গতকাল সোমবার  কুষ্টিয়ার মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের বলিদাপাড়া গ্রামস্থ  সুলতান মালিথার বসতবাড়ির সামনে দক্ষিণ পাশে উঠানের উপর একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। র‌্যাবের অভিযানের খবর পেয়ে ঘটনাস্থল হতে মূল আসামি বলিদাপাড়া গ্রামের সুলতান মালিথার ছেলে দিপু মালিথা (২৮) কৌশলে পালিয়ে গেলেও তার দুই সহযোগী মশান বাজার এলাকার ওবাইদুর রহমানের ছেলে ফাহিমুজ্জামান তুষার আব্দুল্লাহ (২১) ও গোপালপুরের মৃত আউয়াল মোল্লার ছেলে আরিফুল মোল্লা (৩০) কে গ্রেফতার করে। ঘটনাস্থল হতে র‌্যাব ২ হাজার ৮৫০ পিস নেশা জাতীয় মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে। পরে গ্রেফতারকৃত ও পলাতক দিপু মালিথার বিরুদ্ধে মিরপুর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।এবং তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে সুত্রে জানাযায়।


     এই বিভাগের আরো খবর