ঢাকা, মঙ্গলবার, ১৯ মে, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet কুষ্টিয়ায় উচ্চ সুদের ফাঁদে ফেলে সর্বস্বান্ত করার অভিযোগে আলোচিত পোড়াদহ এলাকার সুদ ব্যবসায়ী মো. নুর আলম ওরফে ইকবাল গ্রেফতার Headline Bullet কুষ্টিয়ার থেকে মেহেরপুরে গরু কিনতে গিয়ে অজ্ঞান পার্টির খপ্পরে Headline Bullet মির্জ্জা আব্বাসের শারিরীক খোঁজ নিলেন গোলাম পরোয়ার Headline Bullet কুষ্টিয়া জেলা যুবদলের অন্যতম নেতা ও বিবিসি ক্রাইম নিউজ এর প্রকাশক ও সম্পাদক এস এম ফুয়াদ শামীম এর ভাগনীর ইউ এস এ তে আসামান্য সফলতা অর্জন Headline Bullet কুষ্টিয়া জেলা যুবদলের অন্যতম নেতা ও বিবিসি ক্রাইম নিউজ এর প্রকাশক ও সম্পাদক এস এম ফুয়াদ শামীম এর ভাগনীর ইউ এস এ তে আসামান্য সাফল্যতা অর্জন Headline Bullet মাদারীপুরে একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার Headline Bullet বিকাশ ব্যবসায়ীর পাওনা ৫০ হাজার ফেরত দিয়ে ঘটনাস্থলেই ছিনতাই এবং হত্যারহস্য উদঘাটন করলো পিবিআইবিকাশ ব্যবসায়ীর পাওনা ৫০ হাজার ফেরত দিয়ে ঘটনাস্থলেই ছিনতাই এবং হত্যা Headline Bullet সুদের টাকার জন্য ভাতিজাকে অপহরণ Headline Bullet সেলিনা হায়াৎ আইভির কারামুক্তিতে বাঁধা নেই Headline Bullet দর্শনায় অনলাইন জুয়ার সরঞ্জামসহ আটক৩

কুষ্টিয়ার থেকে মেহেরপুরে গরু কিনতে গিয়ে অজ্ঞান পার্টির খপ্পরে

Oplus_131072

কুষ্টিয়া থেকে মেহেরপুরে গরু কিনতে যাওয়ার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা খুইয়েছেন হানিফ শেখ (৬০) নামে এক কৃষক।

সোমবার (১৮ মে) সকালে মিরপুর-গাংনীর মাঝামাঝি কোন এক স্থানে এ ঘটনা ঘটে।পরে অচেতন অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

কৃষক হানিফ শেখ কুষ্টিয়ার মিরপুর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের কামিরহাট গ্রামের আইনউদ্দিন শেখের ছেলে।

ভুক্তভোগীর পরিবার জানায়,সকালে গরু কেনার উদ্দেশ্যে ১ লাখ ২০ হাজার টাকা নিয়ে মেহেরপুরের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন হানিফ শেখ। পথিমধ্যে অজ্ঞান পার্টির সদস্যরা তাকে অচেতন করে সঙ্গে থাকা সব টাকা নিয়ে পালিয়ে যায়।

এ বিষয়ে হানিফ শেখের বড় ছেলে মাসুম বলেন,বেলা ১১টার দিকে খবর পেয়ে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বাবাকে উদ্ধার করে আনা হয়। পরে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তার অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক তাকে কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠান।

তবে এ ব্যাপারে মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম আইন-শৃঙ্খলা কমিটির মিটিংয়ে থাকায় তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।


     এই বিভাগের আরো খবর