ঢাকা, সোমবার, ১৮ মে, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet মহেশপুরে মা’দ’ক সে’বনের দা’য়ে এক যুবকের ৩ মাসের কা’রা’দ’ণ্ড Headline Bullet কুষ্টিয়া পৌর নাগরিক অধিকার পরিষদের বর্ষপূর্তি উদযাপন Headline Bullet কুষ্টিয়ার ভেরামারায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত Headline Bullet কুষ্টিয়া কালেক্টরেট স্কুল এন্ড কলেজের প্রধান ফটক-সীমানা প্রাচীর উদ্বোধন Headline Bullet এমপি আমীর হামজার গ্রেফতারি পরোয়ানা বিজ্ঞপ্তি পত্রিকায় প্রকাশের নির্দেশ Headline Bullet কুষ্টিয়ায় বীর মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফরের স্বরন সভায় মুক্তিযোদ্ধারা Headline Bullet পেটে বাচ্চাসহ স্ত্রীকে গলা কেটে হত্যা Headline Bullet আলমডাঙ্গায় চোরাই মোটর উদ্ধারসহ গ্রেপ্তার ৪ Headline Bullet চুয়াডাঙ্গায় জেলা বিএনপির মতবিনিময় সভায় প্রধান অতিথি শরিফুজ্জামান শরিফ Headline Bullet ৫০০ গ্রাম গাঁজাসহ নারী আটক

কুষ্টিয়ার ভেরামারায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত

Oplus_131072

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীর তলদেশ থেকে অবৈধভাবে ফিলিং বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। গত শনিবার (১৬ মে) উপজেলার পদ্মা নদী এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন ভেড়ামারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাহার। আদালত সূত্রে জানা গেছে, পদ্মা নদীর তলদেশ থেকে অবৈধ উপায়ে বালু উত্তোলন করে পরিবেশ ও নদীর ক্ষতি করার অপরাধে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ এর ৪ নম্বর ধারা লঙ্ঘনের দায়ে অভিযুক্ত ব্যক্তিকে একই আইনের ১৫ (১) ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। অভিযানে ১টি মামলা দায়েরের মাধ্যমে এই জরিমানা আদায় করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার জানান, নদী রক্ষা এবং সরকারি সম্পদ রক্ষায় অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।


     এই বিভাগের আরো খবর