ঢাকা, মঙ্গলবার, ১২ মে, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet ব্রাহ্মণবাড়িয়ার র‍্যাব সদস্যদের ওপর হামলা ও জিম্মি করার ঘটনায় মূলহোতার প্রধান সহযোগীসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।  Headline Bullet ঝিনাইদহে ৩০ লক্ষ টাকাসহ ৩ ছিনতাইকারি গ্রেফতার Headline Bullet কুষ্টিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শিশু পার্কে বিনামূল্যে প্রবেশ এবং সাঁতারের ব্যবস্থা চালুর দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে Headline Bullet কুষ্টিয়ার কুমারখালিতে নবাগত আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনীর যোগদান Headline Bullet কুষ্টিয়ার কুমারখালিতে মাদক ও ছিনতাইকারী আটক Headline Bullet কুষ্টিয়ার ভেড়ামারায় অবৈধ বালু উত্তোলনে ভ্রাম্যমান আদালতের অভিযান Headline Bullet চুয়াডাঙ্গায় গাঁজা ও টাপেন্টাডলসহ আটক ২ Headline Bullet কান চলচ্চিত্র উৎসব শুরু Headline Bullet পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ভয়াবহ আত্মঘাতী হামলায় ১৫ পুলিশ সদস্য নিহত Headline Bullet পাকিস্থান বাংলাদেশের সম্পর্ক আরো সুদৃঢ় হচ্ছে

কুষ্টিয়ার কুমারখালিতে নবাগত আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনীর যোগদান

Oplus_131072

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় নবাগত আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) প্রশিক্ষক ও প্রশিক্ষিকা আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন। রবিবার (১০ মে) সকালে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে তারা দায়িত্ব গ্রহণ করেন। এ উপলক্ষে এক আন্তরিক পরিবেশে তাদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন কুমারখালী উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাঃ মর্জিনা খাতুন। নবাগত উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ আফজাল হোসেন পূর্বে পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলায় কর্মরত ছিলেন। অপরদিকে নবাগত প্রশিক্ষিকা মোছাঃ শারমিন আক্তার পূর্বে সিরাজগঞ্জ জেলার তারাশ উপজেলায় দায়িত্ব পালন করেন। নতুন কর্মস্থলে যোগদানের মধ্যদিয়ে তারা কুমারখালী উপজেলার আনসার ও ভিডিপি কার্যক্রমে নতুনভাবে দায়িত্ব পালন শুরু করেছেন। যোগদান অনুষ্ঠানে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ সময় নবাগত প্রশিক্ষক-প্রশিক্ষিকাকে শুভেচ্ছা জানিয়ে তাদের সফল কর্মজীবন কামনা করা হয়। একই সঙ্গে উপজেলার আইনশৃঙ্খলা রক্ষা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং স্বেচ্ছাসেবামূলক কর্মকান্ডে আনসার ও ভিডিপি সদস্যদের আরও সক্রিয় ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়। নবাগত প্রশিক্ষক মোঃ আফজাল হোসেন বলেন, কুমারখালী উপজেলায় দায়িত্ব পেয়ে আমি আনন্দিত। সকলের সহযোগিতায় আনসার ও ভিডিপির কার্যক্রমকে আরও গতিশীল করার চেষ্টা করবো। প্রশিক্ষিকা মোছাঃ শারমিন আক্তার বলেন, দেশ ও মানুষের কল্যাণে কাজ করার সুযোগ পেয়ে ভালো লাগছে। নারী সদস্যদের দক্ষতা উন্নয়ন ও সচেতনতামূলক কার্যক্রমে গুরুত্ব দেওয়া হবে। উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাঃ মর্জিনা খাতুন জানান, নবাগত প্রশিক্ষক-প্রশিক্ষিকার যোগদানের ফলে উপজেলার আনসার ও ভিডিপির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী হবে। তিনি আশা প্রকাশ করেন, তাদের অভিজ্ঞতা ও দক্ষতার মাধ্যমে বাহিনীর সদস্যরা আরও কার্যকর প্রশিক্ষণ ও দিকনির্দেশনা পাবেন।


     এই বিভাগের আরো খবর