ঢাকা, শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬ ()
শিরোনাম
Headline Bullet ৪৫ বোতল স্কাফ কফ সিরাপসহ ফরিদপুরে এক নারী গ্রেপ্তার Headline Bullet মেহেরপুরে অনলাইন ক্যাসিনো এজেন্ট লিপুর বাগানবাড়িতে ডিবির অভিযান, পালালেন লিপু, আটক ১ Headline Bullet দামুড়হুদায় ডাকাতি মামলায় আসামি গ্রেফতার Headline Bullet দর্শনা পৌরসভায় প্রকৌশলী হারুনের দুর্নীতি: ডেন নির্মাণে অব্যাহতির পর এবার ডাস্টবিন ও সোলার লাইট অনিয়মের তদন্ত ও স্থায়ী বহিষ্কারের দাবি Headline Bullet যশোর সীমান্তে বিজিবির অভিযান: মাদক ও চোরাচালানি মালামালসহ আটক ১ Headline Bullet সন্ত্রাসী হামলায় আহত পৌর কর্মচারী সবুজকে হাসপাতালে দেখতে গেলেন প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তা Headline Bullet রাত ৮ মধ্যে দোকানপাঠ শপিংমল বন্ধের নির্দেশ Headline Bullet কুষ্টিয়ার ইবিতে ভিক্ষুক শিশুকে বালাৎকারের অভিযোগে যুবক আটক Headline Bullet চুয়াডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ দুই নারী ও চার মাদকসেবীসহ মোট আটজনকেগ্রেপ্তার Headline Bullet শেরপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক নারীসহ আটক

পাকিস্থান বাংলাদেশের সম্পর্ক আরো সুদৃঢ় হচ্ছে

Oplus_131072

পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, বাণিজ্যের প্রসার এবং সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধির লক্ষ্যে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি এবং বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের মধ্যে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদী আঞ্চলিক সহযোগিতার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

রোববার (১০ মে) অনুষ্ঠিত এই আলোচনায় উভয় পক্ষ ব্যবসা-বাণিজ্য ও সাংস্কৃতিক খাতে পারস্পরিক সহযোগিতা বাড়াতে একমত পোষণ করেছে।

বৈঠকে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং অর্থনৈতিক বন্ধন দৃঢ় করার লক্ষ্যে প্রতিনিধি দল বিনিময়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি বৈঠকে উল্লেখ করেন, তার দেশে বর্তমানে বিদেশি অংশীদারদের জন্য বাণিজ্য ও উন্নয়ন খাতে বিনিয়োগের ব্যাপক সুযোগ রয়েছে। দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করা হলে উভয় পক্ষই সমানভাবে লাভবান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় বাংলাদেশের প্রতিনিধি দল ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান দ্বন্দ্ব নিরসনে পাকিস্তানের মধ্যস্থতা ও কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা করেন। আঞ্চলিক কূটনীতি এবং বিশ্বব্যাপী সংঘাত নিরসনে ইসলামাবাদের ক্রমবর্ধমান ভূমিকার বিষয়টিও আলোচনায় উঠে আসে।

বৈঠকে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ নজরুল ইসলাম, দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক ইশরাত জাহান ও পরিচালক শামীমা ইয়াসমিন উপস্থিত ছিলেন। পাকিস্তানের পক্ষে হাইকমিশনার ইমরান হায়দারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রতিনিধিত্ব করেন।

কূটনৈতিক সম্পর্ককে আরও বেগবান করতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সম্ভাব্য পাকিস্তান সফর নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, এ ধরনের উচ্চপর্যায়ের সফর দুই দেশের মধ্যে পারস্পরিক বোঝাপড়া এবং দীর্ঘস্থায়ী সহযোগিতা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে। মূলত বাণিজ্য, সংস্কৃতি এবং আঞ্চলিক স্থিতিশীলতাকে কেন্দ্র করেই দুই দেশের এই নতুন কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে।


     এই বিভাগের আরো খবর