ঢাকা, বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬ ()

কুষ্টিয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অনসন

Oplus_131072

কুষ্টিয়া সদর উপজেলার জগতি মন্ডলপাড়ায় প্রেমের সম্পর্ক ও বিয়ের প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগকে কেন্দ্র করে তৈরি হয়েছে চাঞ্চল্যকর পরিস্থিতি। এক সন্তানের জননী প্রেমিকের বাসায় গিয়ে অনশনে বসায় এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার (৬ মে) দুপুরে। ভুক্তভোগী নারী জানান, দীর্ঘদিন ধরে সোহাগ হোসেন সাগর নামের এক যুবকের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। বিয়ের আশ্বাসে তাদের সম্পর্ক চললেও সম্প্রতি সাগর তার ফোন ধরা এবং দেখা করা এড়িয়ে যাচ্ছেন। এ অবস্থায় নিজেকে প্রতারিত মনে করে ওই নারী বিয়ের দাবিতে সরাসরি প্রেমিক সাগরের ভাড়া বাসায় গিয়ে অবস্থান নেন এবং অনশন শুরু করেন। তার দাবি, প্রতিশ্রুতি অনুযায়ী তাকে বিয়ে করতেই হবে এবং এর সুষ্ঠু সমাধান চান তিনি। “আমি সাগরের কথায় বিশ্বাস করে সম্পর্ক করেছি। এখন সে আমাকে এড়িয়ে যাচ্ছে। আমি ন্যায়বিচার চাই। তবে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন স্থানীয়দের অভিযোগ অনুযায়ী, সাগরের মা ওই নারীকে বাসা থেকে বের করে দিয়ে রাস্তায় ফেলে রেখে যান। এতে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। এলাকাবাসী বলেন-“মেয়েটার সাথে অন্যায় হয়েছে। বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধান করা উচিত ছিল।” বর্তমানে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। ভুক্তভোগী ঐ নারী তার নিরাপত্তা ও বিয়ের দাবির ন্যায্য সমাধান চান। একই সঙ্গে স্থানীয় বাসিন্দারাও দ্রুত একটি সুস্পষ্ট সমাধানের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন। ঘটনাটি এখন সামাজিকভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী পদক্ষেপ নেয়, সেটাই এখন দেখার বিষয়।


     এই বিভাগের আরো খবর