ঢাকা, বুধবার, ৬ মে, ২০২৬ ()

আলমডাঙ্গায় ৫১ পিছ ইয়াবাসহ গ্রেফতার ১

Oplus_131072

আলমডাঙ্গার ঘোলদাড়ি ফাঁড়ি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসার নগদ টাকা ১১ হাজার ৫০০ টাকা উদ্ধার।
গতকাল মঙ্গলবার রাত ১২ টার দিকে ঘোলদাড়ি ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই প্রদীপ কুমার সঙ্গীও অফিসার ফোর্স সহ মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে আলমডাঙ্গা উপজেলার রাধিকাগঞ্জ গ্রামের হাবিবুর রহমানের ছেলে খালিদ (৩৫ ) কে ৫১ পিচ ইয়াবা সহ আটক করে। এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির ১১ হাজার ৫০০ টাকা উদ্ধার করেন। এছাড়া এই মাদক ব্যবসার সঙ্গে তিনজন জড়িত পালিয়েও যায়। গ্রেফতারকৃত ও পালাতক তিনজন সহ ৮/১০ জনের নামে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।


     এই বিভাগের আরো খবর